Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদকপাচার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় র‌্যাপার কোডাক ব্ল্যাক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সঙ্গে সঙ্গে দেশের বাইরের বিনোদন জগতেরও হালত খারাপ। কারণ সেলিব্রিটিদের একেকটা কান্ড-কারখানা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনা। সম্প্রতি খবরে এলেন জনপ্রিয় হলিউড র‌্যাপার বিল কাহান কাপ্রি (Bill Kahan Kapri), যিনি পরিচিত কোডাক ব্ল্যাক (Kodak Black) নামে। জানা গিয়েছে, শুক্রবার অক্সিকোডোন (oxycodone) পাচার এবং একটি নিয়ন্ত্রিত পদার্থ রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। হলিউড রিপোর্ট অনুসারে, কোডাককে শুক্রবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে জেলে পাঠানো হয়েছিল, সেখানেই আছেন তিনি, আপাতত তিনি বন্ডের শুনানির জন্য অপেক্ষা করছেন।

জানা গিয়েছে, ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল থেকে পুলিশ গ্রেফতার করেছে ব্ল্যাককে। তখন একটি বেগুনি রঙের এসইউভি চালাচ্ছিলেন ব্ল্যাক।আর তখনই পুলিশ তাঁর মুখ দিয়ে গাঁজার গন্ধ শনাক্ত করেন। এরপরেই পুলিশ তাঁর এসইউভিটি গাড়ি অনুসন্ধান চালিয়ে, সেখান থেকে ৩১ টি সাদা ট্যাবলেট এবং প্রায় ৭৫০০০ ডলার সহ একটি ছোট ব্যাগ পেয়েছেন। আর সেই ব্যাগ থেকে যে ট্যাবলেটগুলি উদ্ধার হয়, সেগুলিই পরে অক্সিকোডোন হিসেবে চিহ্নিত হয়। ব্ল্যাকের অ্যাটর্নি, ব্র্যাডফোর্ড কোহেন, টুইটারে বলেছেন যে, “সব সময় অতিরিক্ত পরিস্থিতি থাকে যা একটি প্রতিরক্ষার জন্ম দেয়, বিশেষ করে এই ক্ষেত্রে। বিষয়টি দ্রুত সমাধান করে এগিয়ে যাওয়া হবে।” এমনকী ব্ল্যাককে এই বছরের শুরুতেও দক্ষিণ ফ্লোরিডায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তবে এই মামলার প্রসিকিউটররা পরে এই মামলাটি এগোতে অস্বীকার করলে, সেখানেই এটি ধামাচাপা পড়ে যায়।

উল্লেখ্য, মিয়ামি-এলাকার বন্দুকের দোকান থেকে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র অর্জনের জন্যে, জেনে শুনে মিথ্যা বিবৃতি দেওয়ার কারণে, ব্ল্যাককে দোষী সাব্যস্ত করা হয় ২০১৯ সালে। যে কারণে, কোডাক ২০১৯ সালের নভেম্বরে তিন বছরের কারাদণ্ড পেয়েছিলেন। যদিও পরে ২০২১ সালের জানুয়ারীতে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প তাঁর সাজার মেয়াদের শেষ দিনগুলি কমিয়ে দিয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00