Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাভেলের ‘কলকাতা চলন্তিকা’র বিষয় প্রেম ও পোস্তা উড়ালপুল

বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্টের ব্যানারে শতদ্রু চক্রবর্তী প্রযোজিত 'কলকাতা চলন্তিকা'-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপিকা স্বাতী বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: একঝাঁক তারকা নিয়ে নিজের নতুন ছবির গল্প বলতে আসছেন পাভেল। ‘রসগোল্লা’, ‘বাবার নাম গান্ধিজি’ পর ফের চমক নিয়ে হাজির পাভেল। এবার তাঁর গল্প কলকাতার প্রেম নিয়ে। আনন্দের শহর কলকাতা আবার প্রেমের জন্য বিখ্যাত। শহরের অলি-গলিতে প্রেম মিশে আছে। তবে প্রেম থাকলেও বিশেষ একটি ঘটনা দিয়েই এই সিনেমা সামাজিক বার্তা দেবে বলেই জানা গিয়েছে। প্রেমকে প্রেক্ষাপট করেই শহরের বুকে ঘটে যাওয়া এক বড় দুর্ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন পাভেল।

পোস্তা উড়ালপুলের ঘটনা থাকবে পাভেলের ছবিতে। শোনা যায় পোস্তা উড়ালপুল এলাকায় যাদের বাড়ি তারা এখনও রাতে সেই উড়ালপুলের নীচে থেকে নানান কান্না কিংবা শব্দ পান। আতঙ্ক রয়েছে উড়ালপুলের নীচে। এই বিষয়ে পাভেল জানিয়েছেন, ‘দুর্ঘটনার এত বছর পরও নাকি সেই এলাকা থেকে রাতের বেলা বিভিন্ন আওয়াজ পাওয়া যায়। আমার বান্ধবীর মুখেই শোনা এই ঘটনা। সে সব বোধ হয় মানুষের কল্পনা। কিন্তু সে দিনের আতঙ্কের কথা তো ভোলা সম্ভব নয়।’ তারকাখচিত এই সিনেমা নিয়ে পাভেল অনেক আশাবাদী। প্রেম এখানে গৌন্য মুখ্য বিষয় থাকবে পোস্তা উড়ালপুলের ঘটনা এটা বলাই যায়। পাভেলের নতুন ছবিতে অভিনয় করছেন, ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই। এই তারকারাই কলকাতা শহরের গল্পগুলির সূত্রধর। ছবির নাম ‘কলকাতা চলন্তিকা’।

বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্টের ব্যানারে শতদ্রু চক্রবর্তী প্রযোজিত ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপিকা স্বাতী বিশ্বাস। শুরু হয়েছে এই ছবির শ্যুটিং।

জিতু কমলের প্রেমে মজেছেন শ্রাবন্তী? শিবরাত্রিতেই বড়সড় ইঙ্গিত দিলেন টলি নায়িকা

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্কর

‘বোনের ছবি আগাম এঁকেছিল কবীর’, কোয়েলের মেয়ে হতেই আনন্দে আটখানা দাদু রঞ্জিত

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, কোল আলো করে এল পুত্র না কন্যা ?

‘আমার ভীষণ কষ্ট..’অশান্ত বাংলাদেশে কেমন আছেন বেদের মেয়ে জ্যোৎস্নার অঞ্জু ?

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00