Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হলে মাছি তাড়াচ্ছে ‘পাঠান’

বাংলাদেশে শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও দুপুর ১২টা থেকে বেলা ৩টার শোতে সিনেমাটি দেখেছেন ৮০ জন দর্শক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত দুপুরে যে যার কাজে ব্যস্ত। যশোরে পথ চলতি মানুষ আপন খেয়ালে হাঁটছেন, কেউ বা গাড়ি চালিয়ে যাচ্ছেন। সেই আবহে শুনতে পেলেন, ‘চলিতেছে…। মণিহার প্রেক্ষাগৃহে; বলিউড কিং খান শাহরুখ আর গ্ল্যামার গার্লস দীপিকা পাড়ুকোন অভিনীত ভারতবর্ষের সাড়া জাগানো সুপারহিট নতুন হিন্দি সিনেমা ‘পাঠান’…চলিতেছে…।’

বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মণিহার। কিন্তু সেই হলে মাছি তাড়াচ্ছে ভারতে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান। মণিহার সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হলে ১ হাজার ৪০০টি আসন রয়েছে। কিন্তু বাংলাদেশে শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও দুপুর ১২টা থেকে বেলা ৩টার শোতে সিনেমাটি দেখেছেন ৮০ জন দর্শক। ৩টা থেকে ৬টার শোতে টিকিট কেটে ‘পাঠান’ দেখেছেন ১২০ জন দর্শক। কিন্তু ছুটির দিনে দেশের বড় প্রেক্ষগৃহে খরা তৈরি হল। কার্যত মাছি তাড়াচ্ছে হল কর্তৃপক্ষ।

তবে সিনেমা হলে দর্শক না হওয়ার পিছনে অনলাইনে সিনেমাটির সহজলভ্য হওয়া কারণ বলে যুক্তি দিয়েছেন মণিহার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম। তিনি বলেন, ‘ভারতে মুক্তির অন্তত ছয় মাস পরে পাঠান সিনেমা বাংলাদেশে মুক্তি পেল। এর মধ্যে মানুষ ইন্টারনেট থেকে সিনেমাটি দেখে নিয়েছে। যে কারণে ১৪০০ আসনের বিপরীতে ১০০ থেকে ১৫০ দর্শক হচ্ছে প্রতি শোতে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00