Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাওলির ছবি এবার সমাদৃত হল টরন্টোতে

পাওলি দামের বহুল প্রশংসিত ছবি 'ছাদ' এবার প্রদর্শিত হবে টরন্টোতে। বছরের গোড়ার দিকে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল বাংলা ছবি 'ছাদ'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাওলি দামের বহুল প্রশংসিত ছবি ‘ছাদ’ এবার প্রদর্শিত হবে টরন্টোতে। বছরের গোড়ার দিকে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল বাংলা ছবি ‘ছাদ’। উল্লেখ্য এই ছবি জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম অর্থাৎ (NFDC) এর উদ্যোগে তৈরি হয়েছিল। ছবি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম। ছবিতে তাঁকে দেখা যাবে একজন লেখিকা ও শিক্ষিকার ভূমিকায়।  ইতিমধ্যেই বহু মানুষের প্রশংসা পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবি সংক্রান্ত নতুন বারতা মানুষের কাছে পৌঁছে দিয়েছে পাওলি।

ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত পাওলি দামের এই ছবি আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে। যার জেরে অভিনেত্রী পাওলি যারপরনাই খুশি। টুইট করে জানিয়েছেন সেই কথা, লিখেছেন, ” IFFSAT  এ আমাদের ছবি ছাদ জায়গা করে নিয়েছে। আমরা অত্যন্ত খুশি। ছবিটি টরন্টো এ ১৩ অগস্ট প্রদর্শিত হবে। অত্যন্ত খুশি ও গর্বিত। পুরো টিম ও আমার পরিচালক ইন্দ্রাণীকে অনেক ধন্যবাদ”।

কী নিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প? জানা যাচ্ছে এই ছবিতে নিজের কাজের পাশাপাশি পাওলিকে দেখা যাবে গেরস্থালি সামলাতেও । একজন নারীর স্বাধীনতার স্বাদ খুঁজে পাওয়ার গল্প বলবে এই ছবি। আর সেই আনন্দ সেই স্বাধীনতার মানে খুঁজে পায় পাওলি সেই ছাদে। কিন্তু জখন সেই ছাদে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় পাওলি তখন বুঝতে পারে তাঁর জীবনে  এই ছাদের কী গুরুত্ব।  আগামী ১৩ অগস্ট টরন্টোতে প্রদর্শিত হবে এই ছবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00