Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনমের বাড়ির সেবিকাই চুরি করেছিল কোটি টাকার সম্পত্তি, দাবি পুলিশের

অভিনেত্রী সোনম কাপুরের বাড়ি থেকে ফেব্রুয়ারি মাসে খোয়া যাওয়া ২.৪ কোটি টাকা নগদ ও গয়না খোয়া যাওয়ার ঘটনার কিনারা করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেত্রী সোনম কাপুরের বাড়ি থেকে ফেব্রুয়ারি মাসে খোয়া যাওয়া ২.৪ কোটি টাকা নগদ ও গয়না খোয়া যাওয়ার ঘটনার কিনারা করল পুলিশ। ঐ ঘটনায় অভিনেত্রীর দিল্লির বাড়িতে কর্মরত এক নার্স  ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অপর্ণা রুথ উইলসন নামের ঐ নার্স অভিনেত্রীর দিল্লির বাড়িতে তাঁর শাশুড়ি মাকে দেখাশোনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে তাঁর স্বামী সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে অভিযুক্ত ঐ মহিলার স্বামীর নাম নরেশ কুমার সাগর। তিনি শকরপুরের একটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক। দুজনেই এই ঘটনায় অভিযুক্ত। 

১১ ফেব্রুয়ারি ঐ ঘটনাটি ঘটে। ২৩ ফেব্রুয়ারি তুঘলক রোড থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা অমৃতা শেরগিলের বাড়িতে নিযুক্ত বিভিন্ন কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উল্লেখ্য এর আগেও আহুজা পরিবার এরকম আরও এক দুর্ঘটনার শিকার হয়েছে। মার্চ মাসেই সাইবারক্রাইমের শিকার হয় যার ফলে সোনমের শ্বশুরমশাইয়ের আমদানি-রপ্তানিজাত সংস্থা থেকে খোয়া যায় প্রায় ২৭ কোটি টাকা। ফরিদাবাদ থানা এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছিল। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00