Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার সঞ্চালনা, ছেলে একটু বড় হতেই পুরোদমে কাজ শুরু সোনালীর

এবার এই অনুষ্ঠানের মাধ্যমেই পুরোদমে কাজে ফিরবেন অভিনেত্রী। এখন তাঁর ছেলের বয়স দু’বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটামুটি সংসারের গন্ডিতে একবার ঢুকে পড়লে ইচ্ছে না থাকলেও কেরিয়ারকে গুড বাই জানান অনেকেই। যার মধ্যে রয়েছেন অভিনেত্রীরাও। বিনোদন ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী আজ সংসারের বেড়াজালে ঢুকে হারিয়ে গিয়েছেন বহুদূর। বলিউডে এমনি বহু অভিনেত্রী আছেন। যদিও টলিউডে এই সংখ্যাটা কম। তবে অভিনেত্রী সোনালী চৌধুরী মা হওয়ার পরে অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন। ছেলেকে নিয়েই এখন তিনি পুরোটা সময় কাটান। পরিবারকে দেন। তাই এখন খুব বেশি পর্দায় দেখা যায় না তাঁকে। প্রেগনেন্সির আগেও দাপিয়ে কাজ করেছেন তিনি সিরিয়ালে।

তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে। তার পর অনেকগুলি মাস কেটে গেলেও তাঁর দেখা নেই। এ বার শোনা যাচ্ছে, ‘সান বাংলা’র একটি গানের অনুষ্ঠানে সঞ্চালিকা হিসাবে প্রত্যাবর্তন করবেন সোনালি। অনুষ্ঠানের নাম হবে ‘বাংলা মেলোডি’। ইতিমধ্যেই শোয়ের প্রোমো শুট করে ফেলেছেন সোনালি। এবার এই অনুষ্ঠানের মাধ্যমেই পুরোদমে কাজে ফিরবেন অভিনেত্রী। এখন তাঁর ছেলের বয়স দু’বছর। একটু একটু কথা বলতে শিখছে সে। তাই কাজে ফেরার সিদ্ধান্ত তাঁর। এই বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন, “আসলে ছেলের ছোটবেলাটা মিস করতে চাই না। তাই মাঝেমাঝে কাজ করছি। আবার মাঝে পরিবারকে সময় দিচ্ছি। এখন ও একটু বড় হয়েছে বলে সঞ্চালনার কাজটা ছাড়লাম না। আগেও আমি বিভিন্ন অনুষ্ঠান সামলেছি। তবে আদ্যোপান্ত গানের অনুষ্ঠান এই প্রথম বার। এখানে শুধু মাত্র স্বর্ণযুগের গান নয়, সব ধরনের গানই শুনবেন দর্শক।

অতিথি হিসাবে দর্শক সব ধরনের শিল্পীদেরই দেখতে পাবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার নিজের পরিধিও যে অনেকটা বাড়বে তা আশা করছি।” সঞ্চালনার পাশাপাশি এই মুহূর্তে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত ‘লভ বিয়ে আজকাল’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সোনালিকে। এ ছাড়াও তাঁর হাতে সায়ন্তন ঘোষালের একটি ছবিও রয়েছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00