Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সাপের বিষ পাচার’ সংক্রান্ত মামলায় এলভিশকে তলব নয়ডা পুলিশের

মঙ্গলবার নয়ডা পুলিশ ইউটিউবার এবং বিগ বস ওটিটি বিজয়ী এলভিশ যাদবকে 'সাপের বিষ পাচার' মামলায় সমন পাঠিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন ধরেই অবৈধ রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহার করার অভিযোগে শিরোনামে আছেন বিগবস ওটিটি ২-এর বিজেতা এলভিশ যাদব। বিজেপি সাংসদ মানেকা গাঁধীর এনজিও এলভিশ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। মানেকা দাবি করেছেন যে, এলভিশ যাদবই সাপের বিষ সরবরাহ করেছে সেই রেভ পার্টিতে। দীর্ঘদিন ধরে এলভিশ সাপের বিষ ব্যবহার করছে, অনুসরণও করছিলেন দীর্ঘদিন ধরে। এ মামলায় এখনও পর্যন্ত এলভিশ ও তাঁর পাঁচ সহযোগী গ্রেফতার হয়েছেন। কিন্তু মানেকা গান্ধীর বিরোধিতা করে এলভিশ পাল্টা জানিয়ে ছিলেন যে তিনি এই মামলায় জড়িত নন। কিছু লোকেরা তাঁকে ফ্রেম করে লোকসভায় আসন পেতে চাইছেন। তিনি আরও বলেন, পুলিশ যদি তাঁর বিরুদ্ধে একটি প্রমাণও পায় তাহলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত।

কিন্তু অভিযোগ মিথ্যা হলে মানেকা গাঁধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। আর কোনও প্রমাণ ছাড়া তাঁর নাম নষ্ট না করার জন্য তিনি গণমাধ্যমকেও অনুরোধ করেছেন। তবে তাও রেহাই নেই এলভিশের। মঙ্গলবার নয়ডা পুলিশ ইউটিউবার এবং বিগ বস ওটিটি বিজয়ী এলভিশ যাদবকে ‘সাপের বিষ পাচার’ মামলায় সমন পাঠিয়েছে। জানা গিয়েছে যে, জিজ্ঞাসাবাদের সময় আরও সহযোগী পাঁচ অভিযুক্ত তাঁর মুখোমুখি হতে পারে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে নয়ডা পুলিশ গ্রেফতার হওয়া পাঁচজনকে পুলিশ হেফাজতে নেবেন। গত বৃহস্পতিবার রাতে নয়ডায় একটি রেভ পার্টি থেকে সাপ এবং সাপের বিষ উদ্ধারের পরে এলভিশ যাদবের নাম শিরোনাম হয়। পার্টিতে সাপের বিষ ব্যবহারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতারের পর অভিযুক্তরাই ইউটিউবারের নাম তোলে। তাঁরা জানিয়ে ছিলেন যে, ২৬ বছর বয়সী বিগ বস ওটিটি বিজয়ীর দ্বারা আয়োজিত পার্টিতে তাঁরা সাপ সরবরাহ করত।

বিজেপি সাংসদ মানেকা গাঁধীর এনজিওর অভিযোগ, এলভিশ যাদব নয়ডার ফার্মহাউসগুলিতে অবৈধ রেভের আয়োজন করেছিলেন যেখানে বিদেশী মেয়ে দের মাতাল হয়ে সাপের বিষ খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানানো হয়ে থাকে। এলভিশ যাদবের এজেন্টকে হোস্ট করতে বলার পরে এনজিও গত সপ্তাহে রেভ পার্টিতে অভিযান চালানোর জন্য নয়ডা পুলিশকে পাঠায়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00