Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামিন পেলেন না শাহরুখ-পুত্র, ফের বৃহস্পতিতে শুনানি

আজও জামিন পেলেন না আরিয়ান খান

Share:

নিজস্ব প্রতিনিধি: আজও জামিন পেলেন না আরিয়ান খান, আগামীকাল পর্যন্ত স্থগিত শুনানি।

গতকালের পর আজ বুধবার ফের হাইকোর্টের শুনানি শুরু হয়েছিল দুপুরে। কিন্তু এদিনও স্থগিত রাখা হল এই শুনানি। বৃহস্পতিবার ফের দুপুর ৩টে নাগাদ শুরু হবে এই মামলার শুনানি। তাই আরও একটা রাত আর্থার রোড জেলেই কাটবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাদের। গত সপ্তাহতেই আরিয়ানের জামিনের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন খান পরিবার। 

এদিন উচ্চ আদালতে আরিয়ানের আইনজীবী বলেন, গ্রেফতারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। তিনি আরও বলেন, আরিয়ানের গ্রেফতারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি। তবে এরপরেই এনসিবির পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া শুরুর আগেই মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি।

এদিকে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবারের মধ্যে যদি আরিয়ান জামিন না পান, তাহলে সেক্ষেত্রে ১৫ই নভেম্বর পর্যন্ত জেলে থাকতে হবে তাঁকে। শনিবার ও রবিবার সপ্তাহান্তের জেরে বন্ধ থাকবে কোর্ট। আর আগামী সপ্তাহে দিওয়ালির ছুটি শুরু হচ্ছে হাই কোর্টে। মহারাষ্ট্রের কোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে ১লা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত, তেমনই খবর। এরপর ১৩ ও ১৪ই নভেম্বর ফের শনিবার ও রবিবার। তাই পুনরায় কোর্টের কার্যক্রম শুরু হবে সেই ১৫ই নভেম্বর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00