Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্যুইটারে ট্রেন্ডিং ‘নো অক্ষয় নো হেরা ফেরি’

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ছবি হেরা ফেরি (Hera feri)। হেরা ফেরি-২ এর পর সম্প্রতি হেরা ফেরি -৩ এর ঘোষণা করেছেন প্রযোজনা সংস্থা। যা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা লক্ষ্য করা যায়। এবং এই ঘোষণার পর থেকেই হেরা ফেরি -৩ কে নিয়ে বিতর্কের শুরু হয়। শুক্রবার জানা যায় এই ছবিতে অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)  ছাড়াও অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান (Kartik Ariyan)। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পরেশ রাওয়াল নিজেই ছবিতে কার্তিকের অভিনয়ের কথা নিশ্চিত করেন। আর এরপরেই বিতর্কের ঝড় ওঠে। শোনা যায় অভিনেতা অক্ষয় কুমারের জায়গায় অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান।

বিতর্কের সুত্রপাত হয় শুক্রবার রাতে যখন অভিনেতা পরেশ রাওয়াল তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে জানান হেরা ফেরি -৩ ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। পরেশ রাওয়ালের এই ট্যুইটের পড়েই নেতিজেনদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে অক্ষয় কুমার হেরা ফেরি -৩ ছবিতে অভিনয় করছেন না। তাঁর পরিবর্তে এই ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। হেরা ফেরি -৩ ছবিতে অক্ষয় কুমারের এই না থাকার খবর ভালো মনে নেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড শুরু হয় “নো অক্ষয় নো হেরা ফেরি”। এক নেটিজেন লিখেছেন “আমি ভেবেছিলাম এই সবই ভুয়ো খবর যাতে নির্মাতা এবং অক্ষয় সিনেমাটি সম্পর্কে প্রচার করতে পারেন তাঁর কৌশল। আমি আশা করি হেরা ফেরি ৩-এর নায়ক শুধুমাত্র অক্ষয়, কার্তিক নয়” অপর এক নেটিজেন লিখেছেন, “প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠির কাছে এটা আমাদের বিনীত অনুরোধ অনুগ্রহ করে হেরা ফেরি ৩-এ অক্ষয় কুমারকে ফিরিয়ে আনুন এটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি আমাদের শৈশব থেকে একটি আবেগ। অক্ষয়কে ছাড়া হেরা ফেরি সম্ভব নয়। অপর এক জন নেটনাগরিকের মতে “যদি পরেশ রাওয়াল হেরা ফেরি সিরিজের হৃদয় হন তবে অক্ষয় কুমার আত্মা। অক্ষয় ছাড়া হেরা ফেরি ৩ হবে প্রানহীন মৃতদেহের মতো। নো অক্ষয়, নো হেরা ফেরি”।

উল্লেখ্য বলিউডে কমেডি ছবির মধ্যে অন্যতম “হেরা ফেরি” সিরিজের ছবি। ২০০০ সালে প্রথমবার মুক্তি পায় “হেরা ফেরি”। এরপরে ২০০৬ সালে মুক্তি পায় “হেরাফেরি টু”। এই দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। অক্ষয়, সুনীল এবং পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় সিনেমাপ্রেমীদের মন কেড়ে নেয়। দর্শকরা অধীর আগ্রহে হেরা ফেরি -৩ এর জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু অক্ষয়ের না থাকার কারনে নিরাস দর্শকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00