Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পায়ে পায়ে ৩৩, নীলাঞ্জনের সঙ্গে কেক কেটেই জন্মদিন উদযাপন ইমনের

সারা বছরই ছবির হোক বা নিজের মিউজিক অ্যালবাম সবটা নিয়েই ব্যস্ত থাকেন গায়িকা। এখন তো আবার সদ্য শুরু হওয়া জি বাংলার 'সা রে গা মা পা' এর কোচের আসনে বসেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৩২ টা বসন্ত পেরিয়ে ৩৩ বছরে পা রাখলেন জনপ্রিয় রবি গায়িকা ইমন চক্রবর্তী। প্রথাগত নিয়ম অনুযায়ী, ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই শুরু হল গায়িকার জন্মদিন উদযাপন। আর শুরুটা হল কাছের মানুষের কাছ থেকেই কেক কেটে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘প্রাক্তন’ ছবিতে গান গেয়েই তাঁর জায়গা প্রতিষ্ঠিত হয় টলিউড। তাঁর গানই তাঁর পরিচয়। রবীন্দ্রসঙ্গীতে তাঁর এতটাই দক্ষতা, যার উপর জোর করেই বঙ্গ ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন গায়িকা।

 

 এছাড়াও সোশ্যাল মিডিয়ার সঙ্গেও তিনি প্রতিনিয়ত ওতোপ্রতো ভাবে জুড়ে রয়েছেন। তবে গায়িকার এই বছরের জন্মদিনটাও প্রত্যেক বছরের মতো পাড়ার ভাইদের আনা কেক কেটে শুরু হয়েছে।

পাশাপাশি জমিয়ে খাওয়াদাওয়া, বাবা হাতের রান্না খেয়েই কাটছে জন্মদিনটা। এদিন এক্কেবারে ডায়েট ভুলে, ইলিশ ভাপা, শুটকি, গরম ভাত, চাটনি, আর পায়েসের থালি নিয়ে দুপুরবেলাতেই বাড়িতে ভোজন পর্ব সেরেছেন তিনি। স্বামীর থেকে উপহার হিসেবে পেলেন সন্ধ্যাবেলার পার্টির আয়োজন। স্বামী নীলাঞ্জন একা হাতে সব আয়োজন করেছে। এছাড়া গায়িকা এবার নিজের জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। যেখানে নানা জেলা থেকে মানুষ এসেছিলেন রক্ত দিতে। আগামী দিনগুলিতে আরও ভাল কাজ করতে চান বলে আশা গায়িকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00