Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হামলার পরে বান্দ্রা স্টেশনের পাশ থেকে হেডফোন কিনেছিল সইফের হামলাকারী, নয়া ভিডিও প্রকাশ্যে

অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এখনও মূল অভিযুক্তকে খুঁজে পায়নি পুলিশ। এবার সইফের উপর হামলাকারীর নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এখনও মূল অভিযুক্তকে খুঁজে পায়নি পুলিশ। এবার সইফের উপর হামলাকারীর নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। তাঁকে বান্দ্রা স্টেশনের পাশ থেকে একটি হেডফোন কিনতেও দেখা গিয়েছে। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে বলিউডের পাওয়ার কাপল করিনা কাপুর এবং সইফ আলি খানের বাড়িতে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঢুকে পড়ে। ১১ জন নিরাপত্তাকে এড়িয়ে কোনভাবে সে সইফের বাড়িতে ঢুকে পড়ে। চোরকে প্রথম দেখতে পেয়েছিলেন করিনার ছোট ছেলে জেহর নার্স। সূত্রের খবর, চোর ১.৩৭ মিনিট নাগাদ তারকা দম্পতির বাড়িতে প্রবেশ করেছিল।এবং বাথরুমে ঢুকে বসেছিল। সবাই ঘুমিয়ে পড়তেই সে বাইরে বেরোয় এবং তাঁকে দেখতে পায় জেহর নার্স।

এরপর তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হলে চিৎকার শুনে নীচে নেমে আসে সইফ-করিনা। পরিবারকে বাঁচাতে সইফের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সইফকে ছুরি দিয়ে ৬ কোপ মেরে পালায় দুষ্কৃতী। তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং তাঁর ৬ টি আঘাত লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এখন শঙ্কামুক্ত। অন্যদিকে পুলিশ অপরাধীকে ধরতে বিরাট অভিযান চালালেও এখনও ধরতে পারেননি। যদিও সিসিটিভি দেখে দুষ্কৃতীকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার বান্দ্রা স্টেশনে অপরাধীকে ঘুরতে দেখা যায়। জানা গিয়েছে, অপরাধী ঘটনার পরে পোশাক পাল্টে সইফের বাড়ি থেকে বের হয়েছেন। সেই দৃশ্যও CCTV ক্যামেরায় ধরা পড়েছে। শনিবার (১৮ জানুয়ারী) হামলাকারীর নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। বান্দ্রা স্টেশনের পাশ থেকে হেডফোন কিনতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ভিডিওটি সইফের উপর হামলার ঘটনার আগে নাকি পরে, তা স্পষ্ট নয়। তিনদিন হয়ে গেল এখনও তাঁকে ধরতে পারেননি বান্দ্রা পুলিশ। বিলম্বের কারণ বান্দ্রা পুলিশের কাছে জানতে চেয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

সূত্রের খবর, সইফের বাড়িতে হামলার ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর সকাল ৯টার দিকে দাদারের একটি দোকান থেকে হেডফোন কিনতে দেখা গিয়েছিল তাঁকে, তখনই সিসিটিভিতে ধরা পড়েন অভিযুক্ত। সংবাদ সংস্থার মতে, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা দাদারের একটি মোবাইল দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন, যেখানে সন্দেহভাজন ব্যক্তি সইফ আলি খানকে আক্রমণ করার পরে ইয়ারফোন কিনতে গিয়েছিল। ‘ইকরা’ নামের একটি দোকানে এসেছিলেন সন্দেহভাজন। দোকানে কর্মরত হাসান বলেন, সে (সন্দেহজনক ব্যক্তি) আমার দোকানে এসে ৫০ টাকায় ইয়ারফোন কিনেছে। সে আমাকে ১০০ টাকা দিল, আমি তাকে ৫০ টাকা ফেরত দিলাম এবং সে দোকান থেকে চলে গেল। গতকাল (শুক্রবার) কয়েকজন পুলিশ কর্মকর্তা দোকানে এসে সিসিটিভি ফুটেজ নেন। তারা ওই ব্যক্তির (সন্দেহজনক ব্যক্তি) সম্পর্কে খোঁজখবর নেন। আমি জানতাম না সে কি করেছে।

উল্লেখ্য, বান্দ্রার ১২ তলা ভবনে, স্ত্রী করিনা কাপুর খান এবং পুত্র, তৈমুর এবং জেহের সঙ্গে থাকেন সইফ আলি খান। অনুপ্রবেশকারীকে দু’বার ভিতরে দেখা গিয়েছে। ঘটনার পর দিনে, তাকে বান্দ্রা রেলওয়ে স্টেশনে দেখা যায়। দাদারে মোবাইলের দোকানে একই শার্ট পরে দেখা যায়। এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানিয়েছেন, পুলিশ বেশ কয়েকটি সূত্র সংগ্রহ করেছে এবং শীঘ্রই সন্দেহভাজন ব্যক্তিকে ধরবে পুলিশ। তবে গতকাল শুক্রবার অভিযুক্তের চেহারার সাদৃশ্যযুক্ত একজন ব্যক্তিকে আটক করেছিল পুলিশ৷ কিন্তু তাঁর সঙ্গে সইফের উপর হামলার কোনও সম্পর্ক নেই। এদিকে মুম্বই পুলিশ অভিযুক্তদের সন্ধানকারী দলের সংখ্যা বাড়িয়ে ৩০ করেছে। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ১৫ জনকে থানায় আনা হয়েছে। তবে এই ঘটনায় রাজ্যে বিশৃঙ্খলার প্রশ্ন তুলেছেন একাধিক রাজনৈতিক নেতৃত্ব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00