Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জিয়া খান মৃত্যু মামলায় নয়া মোড়, নায়িকার মায়ের বিরুদ্ধে অভিযোগ সুরজের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষীয়ান অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি (Sooraj Pancholi) অনেকদিন ধরেই অভিনেত্রী জিয়া খানের মৃত্যুতে অভিযুক্ত। ২০১৩ সালে অভিনেত্রী জিয়া খানের মৃতদেহ তাঁর বাসভবন থেকে মৃত অবস্থায় পাওয়ার পরে, অভিনেত্রীর প্রেমিক সুরজ পাঞ্চোলিকে, অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল জুহু পুলিশ। সেই মামলা এখনও জারি রয়েছে। এবার এই মামলা নতুন মোড় নিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের একটি বিশেষ সিবিআই আদালতে সুরাজ পাঞ্চোলি একটি আবেদনে, জিয়া খানের(Jiah Khan) মা রাবিয়া খান এই মামলার বিচার বিলম্বিত করার চেষ্টা করছেন বলে দাবি করছেন। এমনকী অভিনেতা, রাবিয়া খানের বিরুদ্ধে আদালতের জামিন অযোগ্য পরোয়ানা জারি করার আবেদন করেছিলেন। তাঁর মতে, রাবিয়া খান সমন ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন এবং বিশেষ সিবিআই আদালতেও হাজির হননি তিনি।

তাঁর হাতে লেখা একটি আবেদনে লেখা ছিল, ‘প্রসিকিউশন মূলক অভিযোগকারীকে বেশ কয়েকবার সমন পাঠানো হয়েছে, কিন্তু তিনি তাঁর বক্তব্য জমা দেওয়ার জন্য আদালতে হাজির হচ্ছেন না। মূল অভিযোগকারী দ্রুত বিচারের জন্য এই আদালতকে সহযোগিতা করছেন বলে মনে হচ্ছে না এবং বিচার বিলম্বিত করার জন্য এই আদালতে আসা এড়িয়ে যাচ্ছেন।’ আবেদন পত্রে আরও বলা ছিল যে,’সিবিআইয়ের বিশেষ বিচারক এএস সায়াদ সিবিআইকে সুরজ পাঞ্চোলির আবেদনের দ্রুত জবাব দিতে বলেছেন।’ জানা গিয়েছে, আগামী ৭ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

পাশাপাশি জানা গিয়েছে, আদালত ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাবিয়াকে তাঁর জবানবন্দি দেওয়ার জন্য তলব করছে। কিন্তু এখনও পর্যন্ত, তিনি দুটি জবাব দাখিল করেছেন। তার মধ্যে কেন তিনি লন্ডন থেকে মুম্বই আসতে পারেননি, তার দুটি কারণ ব্যক্ত করা ছিল। তিনি একবার বলেছিলেন যে, তাঁর ইন্টারনেট কাজ করছিল না এবং আরেকবার বলেছেন যে, তাঁর বাড়ি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00