Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নয়া মাদক মামলা, দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল পাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা ঝামেলা মিটতে না মিটতেই আবার কাঁধে এসে জুটল আরেকটি ঝামেলা। কিছুদিন আগে জামিন পেলেও সুশান্ত সিং মামলায় এখনও ক্লিনচিট মেলে নি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)। এর মধ্যেই ফের নতুন মামলা দায়ের অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। হ্যাঁ, বুধবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যোগ থাকা একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করেছে এনসিবি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর সঙ্গে জড়িত মাদক মামলায় কয়েক মাস আগেই জামিন পেয়েছিলেন রিয়া চক্রবর্তী। এর মধ্যেই অভিনেত্রী বিরুদ্ধে আবারো নতুন অভিযোগ আনা হল, তাঁর বিরুদ্ধে এবার গাঁজা কেনা-বেচার অভিযোগ উঠল।

শুধু রিয়া একাই নন, আরো ৩৪ জনের বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করা হয়েছে। মাদক মামলায় দায়ের করা একটি খসড়ার ভিত্তিতে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিকের নামও এর মধ্যে উল্লেখ রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভাই-বোন দুজনেই একাধিকবার গাঁজা সরবরাহ করেছেন প্রয়াত অভিনেতাকে। এমনকী রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনাবেচার জন্যে অনেক টাকা আদান-প্রদানের অভিযোগও রয়েছে। আর এই অভিযোগ যদি সত্যি হয় রিয়া চক্রবর্তীর ১০ বছরের বেশি জেন হতে পারে। এছাড়া খসড়া অভিযোগ অনুসারে, সমস্ত অভিযুক্তরা ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, কোনো অনুমতি বা অনুমোদন ছাড়াই মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের মধ্যে তাঁরা গাঁজা, চরস, কোকেন এবং অন্যান্য মাদকদ্রব্য সেবন করেছেন।

এমনকী খসড়া অভিযোগ অনুসারে, রিয়ার ভাই শৌভিক মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগে রেখে যাচ্ছিলেন। তবে এনসিবি-র মতে, রিয়ার কাছ থেকে অল্প পরিমাণ গাঁজা ক্রয় এবং অর্থায়নের অভিযোগ উঠেছে। রিয়া ও তাঁর ভাই শৌভিক সুশান্ত ছাড়াও একাধিক অনুষ্ঠানে গাঁজা ডেলিভারির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়াকে। তবে গ্রেফতারের প্রায় এক মাস পরে তাঁকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট। প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় তাঁর অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এর পরই প্রয়াত অভিনেতার সঙ্গে মাদক যোগের একাধিক সম্বন্ধ তল্লাশি করে বের করে এনসিবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00