Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আপনি প্রতিশোধ তুলছেন’, ১০ কোটির আইনি নোটিশ পেয়েই ধনুশকে তুলোধনা নয়নতারার

অভিযোগ উঠেছে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'নানুম রাউডি ধান' থেকে ৩ সেকেন্ডের ক্লিপিংস ব্যবহার করা হয়েছে নয়নতারার তথ্যচিত্রে। আর এই ক্লিপিংস সম্পূর্ণ অননুমোদিত। যে কারণে অভিনেত্রীর চরম নিন্দা করেছেন ধনুশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী নয়নতারার পুরোনো শত্রুতা বেরিয়ে এল প্রকাশ্যে। এমনকী ধনুশ নয়নতারার তুমুল ঝগড়া নিয়ে রীতিমতো তোলপাড় নেটপাড়া। কিন্তু কী হয়েছে? খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে, নয়নতারার নেটফ্লিক্স ডকুমেন্ট্রি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে ডকুমেন্ট্রির টিজার। যা ভক্তদের কাছ থেকেও ভাল সাড়া পেয়েছে। আসলে, এই তথ্যচিত্রে নয়নতারার জীবনী তুলে ধরা হয়েছে। এবং এই তথ্যচিত্রে ডিভার জীবনের কিছু অপ্রত্যাশিত মুহূর্ত সামনে আসবে। কিন্তু তথ্যচিত্রটি রিলিজ হওয়ার আগেই বিতর্কে তোলপাড়।

কারণ সম্প্রতি তথ্যচিত্রটির প্রযোজকদের বিরুদ্ধে ১০ কোটি টাকার কপিরাইট মামলা করেছেন ধনুশ। অভিযোগ উঠেছে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’ থেকে ৩ সেকেন্ডের ক্লিপিংস ব্যবহার করা হয়েছে নয়নতারার তথ্যচিত্রে। আর এই ক্লিপিংস সম্পূর্ণ অননুমোদিত। নয়নতারা ধনুশের থেকে অনুমতি নিতে চাইলেও ধনুশ তা অস্বীকার করেছে। কিন্তু তা সত্ত্বেও অভিনেত্রী তার তথ্যচিত্রে ছবির ক্লিপিংস ব্যবহার করেছেন। যা কিনা সম্পূর্ণ অনৈতিক। যে কারণে অভিনেত্রীর চরম নিন্দা করেছেন ধনুশ। বিষয়টি নয়নতারার কান পর্যন্তও পৌঁছেছে।

এবার এই বিষয়ে মাঠে নামলেন নয়নতারা, তিনি ধনুশকে এই মামলা ফেরত নেওয়ার জন্যে একটি খোলা চিঠি লিখেছেন। ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে তিনি ধনুশকে প্রতিহিংসা পরায়ণ বলে অভিহিত করেছেন। নয়নতারার পোস্টের একটি উদ্ধৃতি বলছে, “এটি আপনার চরিত্র। আমি আশা করি যে আপনি আপনার নিষ্পাপ ভক্তদের সামনে উপস্থিত হওয়ার জন্যে নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন। ছবিটির মুক্তি ১০ বছর হয়ে গিয়েছে। বিশ্বের সামনে মুখোশ পরে জঘন্য কাজ চালিয়ে যাওয়ার এই সময়টা অনেকটাই দীর্ঘ। আপনার এই কথাগুলোতে আমি অস্বস্তি বোধ করছি। খ্যাতি হওয়ার পর আপনার চরম অহংকার হয়েছে।” নয়নতারা আরও জানিয়েছেন, তাঁর তথ্যচিত্রের বিরুদ্ধে ধনুশের কপিরাইট মামলার পরে তিনি এবং তার দল যে চরম যন্ত্রণার মুখোমুখি হয়েছেন তবে নানু রাউডি ধাম-ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং নয়নতারা। পরিচালক ছিলেন নয়নতারার স্বামী ভিগনেশ শিবান।

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

নয়নতারার স্বামী, ভিগনেশ শিবানও একটি ভিন্ন পোস্টে ধনুশের অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “অন্তত কিছু নির্দোষ প্রাণঘাতী ভক্তদের জন্য বলছি, যারা এই সব বিশ্বাস করে! আমি আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি! মানুষ যাতে পরিবর্তন হয়।” ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ আগামী ১৮ নভেম্বর Netflix-এ মুক্তি পাবে। ডকুমেন্টারি ফিল্মটি তার ফিল্মগ্রাফি, ব্যক্তিগত জীবন, পুরষ্কার এবং আরও অনেক কিছু সহ অভিনেত্রীর জীবনের বেশ কিছু নেপথ্যের মুহূর্তগুলিকে তুলে ধরবে।

ধনুশের ‘ইডলি কড়াই’ ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, কেমন আছেন সুপারস্টার?

‘দয়া করে আমাকে আর লেডি সুপারস্টার’ বলে ডাকবেন না’, ভক্তদের হুঁশিয়ারি নয়নতারার

ছিড়ে গেল ধনুষ-ঐশ্বর্যার গাঁটছাড়া, বিবাহ বিচ্ছেদের আর্জি মঞ্জুর আদালতের

মুখে হুমকি নয়, নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি ক্ষতিপূরণের মামলা ঠুকেই দিলেন ধনুষ

সাতসকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ, অজিথ, কমল, বিজয়রা

চেন্নাইয়ে স্বপ্নের অফিস তৈরি করছেন নয়নতারা-শিবান

রাস্তা জুড়ে চলছে ধনুশের ছবির শুটিং, বন্ধ করে দিল পুলিশ

হিন্দু দেবতা রাম-সীতাকে অপমান, ফের ‘অন্নপুরাণি’ নয়নতারার বিরুদ্ধে FIR দায়ের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00