Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইফা অ্যাওয়ার্ডে যোগদান, আবু ধাবি পৌঁছালেন রিয়া ও জ্যাকলিন

রিয়া চক্রবর্তীকে আবু ধাবিতে আয়োজিত আইফা (International Indian Film Academy) অ্যাওয়ার্ডে যোগ দেওয়ার অনুমতি দিল মুম্বইয়ের সেশন আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ও তার সঙ্গে সম্পর্কিত মাদক মামলায় জড়িত অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে আবু ধাবিতে আয়োজিত আইফা (International Indian Film Academy) অ্যাওয়ার্ডে যোগ দেওয়ার অনুমতি দিল মুম্বইয়ের সেশন আদালত। রিয়া জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে একটি লুকআউট নোটিশ থাকার ফলে তিনি এই যাত্রাটি করতে পারবেন না। কিন্তু অবশেষে ৪ দিনের জন্য রিয়াকে আবু ধাবি যাওয়ার ছাড়পত্র দিয়েছে আদালত। ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত আবু ধাবি ভ্রমণের ছাড়পত্র পেয়েছেন রিয়া।

রিয়ার আইনজীবীর তরফে আদালতে আবেদন করা হয় যে অভিনেত্রীকে ২০২২ সালের আইফা অ্যাওয়ার্ডয়ে যোগ দেওয়ার জন্য আবু ধাবি যেতে হবে এবং তার জন্য রিয়ার পাসপোর্টটি তাঁকে ফেরত দিতে হবে। রিয়ার আইনজীবীর এই আবেদন মঞ্জুর করে আদালত। তার পাসপোর্টটি এই ক’দিনের জন্য ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সুশান্ত মৃত্যু মামলার পর মাদক মামলায় রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সঙ্গে আদালতের জিম্মায় রাখা হয় রিয়ার পাসপোর্ট। 

সুশান্তের মৃত্যুর পর বলিউড সম্পর্কে অনেক তথ্যই উঠে এসেছে। যেমন এসেছে নেপোটিজম এর অভিযোগ তেমনি। বলিউডে মাদক মামলার তদন্তও শুরু হয়। সুশান্তের মৃত্যুর পর ২০২০ সালের অগাস্ট মাসে এনসিবি একটি মাদক মামলা দায়ের করে মাদক রাখা, মাদক নেওয়া এবং মাদক আদানপ্রদান সংক্রান্ত চ্যাট মেলায় গ্রেফতার হন রিয়া। সঙ্গে এনসিবির আওতায় আনা হয় রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট। এই বিষয়ে রিয়া বলেছিলেন যে তার সঙ্গে বিনা বিচারে এমন করা অন্যায় হচ্ছে। 

 

 

View this post on Instagram

 

A post shared by IIFA Awards (@iifa)

এদিকে অভিনেত্রী জ্যাকলিনও আইফা তে যাওয়ার অনুমতি চেয়ে কয়েকদিন আগেই দিল্লী আদালতে আবেদন করেছিলেন। প্রথমে দিল্লী আদালত তাঁর আবেদন মঞ্জুর না করলে তিনি আবেদন প্রত্যাখ্যান করে নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি দিল্লি হাইকোর্ট তাঁকে আবু ঢাবি যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে তিনি মাত্র কয়েকদিনের জন্যে বিদেশে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। কিন্তু আদালত থেকে জ্যাকলিনকে, সেখানে গিয়ে তিনি কোথায় থাকবেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ করার সমস্ত নথি ইডির কাছে জমা দিয়ে যেতে হয়েছে। উল্লেখ্য, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে পড়েছেন জ্যাকলিন। যিনি কিনা নায়িকার ঘনিষ্ঠ। তাই সুকেশের গ্রেফতারের পর থেকেই একাধিকবার ইডির অফিসে হাজিরা দিয়েছেন জ্যাকলিন। তবে এখনও সেই মামলায় ক্লিনচিট মেলেনি। তাই ভারতের বাইরে পা রাখার অনুমতি নেই জ্যাকলিনের। কিন্তু কিছুদিন আগেই তিনি বিদেশে যাত্রা করার আবেদন করলে, তা আদালত থেকে সম্প্রতি গ্র্যান্টেড করা হয়। ইতিমধ্যেই জ্যাকলিন আবু ঢিবি পৌঁছেছেন নায়িকা। শুরু করেছেন আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00