Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তুমি আমার ছেলেকে মেরেছ, আঘাত পেয়েছি আমিও: স্মিথকে ক্রিসের মা

একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্কারমঞ্চে চড়কাণ্ডে একমাস বাদে মুখ খুললেন ক্রিস রকসের মা রোজ রকস। উইস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ঘটনায় তিনিও আঘাত পেয়েছেন।

সাক্ষাৎকারে ক্রিসের মা বলেন, ‘স্মিথ যখন ক্রিসকে চড় মারল, মনে হল চড়টা আমার গালেও এসে পড়েছে। সত্যি সত্যি আমার গালেই চড় মেরেছে। কারণ, ছেলে আঘাত পেলে সেই আঘাত মাকেও স্পর্শ করে।’

পাশাপাশি ছেলে যেভাবে ওই ঘটনার প্রতিবাদ করেছে, তা তারিফ যোগ্য বলে মন্তব্য করেছেন তাঁর মা রোজ রকস। । যে প্রশ্নটা ঘোরাঘুরি করতে শুরু করেছে, তা হল ঘটনার এতদিন বাদে কেন মুখ খুললেন ক্রিস রকসের মা।

উল্লেখ করা যেতে পারে, এবারের অস্কার মঞ্চ এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী ছিল। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক ক্রিস রকস উইল স্মিথ এবং তাঁর স্ত্রীকে নিয়ে হাল্কা রসিকতা করে বসেন। সেই রসিকতা সহ্য করতে পারেননি স্মিথ। তিনি সোজা অস্কার মঞ্চে উঠে সপাটে ক্রিসকে চড় কষিয়ে দেন। ঘটনায় কার্যত বিস্মিত হয়ে যায় সকলে। ঘটনার পর পরে অ্যাকাডেমি স্মিথকে ১০ বছরের জন্য নির্বাসনের সাজা দেয়। স্মিথ পরে তাঁর ওই কৃতকার্যের জন্য ক্ষমাও চেয়ে নেন। সোশ্যাল মিডিয়া সেই ক্ষমা প্রার্থনার মুহূর্ত শেয়ার করেন।

সম্প্রতি ভারতে এসেছিলেন উইল স্মিথ। অস্কার মঞ্চে ওই ঘটনার পর সেটাই ছিল তাঁর প্রথম ভারত সফর। গত শনিবার তাঁকে একটি বিশেষ বিমানে দেখা গিয়েছিল।

আরও পড়ুন অস্কারে থাপ্পড় কাণ্ডের পর প্রথম জনসম্মুখে উইল স্মিথ, তাও আবার ভারতে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00