Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধুতি-পাঞ্জাবিতে মিঠুন, গরদের শাড়ীতে মমতা, দুজনের বিয়ে দিয়ে আহ্লাদে আটখানা বিশ্বনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি: সেকি কাণ্ড, শেষে কিনা ছেলের বিয়ে দিতে গিয়ে বাবা নিজেই বিয়ে করে ফেললেন। যদিও একটা সময়ে এটি সাধারণ একটি ব্যপার ছিল। কিন্তু বর্তমান যুগে বা ২১ শতকের যুগে এটি হয়তো ভাবাই যায়না, তাই না। তবে আজ এই কথা কেন বলছি, সেটা ভেবে পাচ্ছেন না তাইতো! কারণ তো একটা আছে বটেই। জোর খবর, বিধাননগরের একটি বাড়িতে নাকি সুযোগ বুঝে ফের আইনি বিয়ে সেরে ফেললেন মিঠুন চক্রবর্তী-মমতাশঙ্কর! আর একথা জানালেন স্বয়ং অভিনেতা বিশ্বনাথ বসু।

এই খবর পেয়ে তৎক্ষণাৎ একটি বেসরকারি সংবাদমাধ্যম অভিনেতা বিশ্বনাথ বসুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি নিজে থেকেই দাঁড়িয়ে থেকে বিয়ে দিলাম তো! মিঠুনদা ধুতি-পাঞ্জাবিতে একেবারে নতুন বর। আর মমদি পরেছিলেন গরদের শাড়ি। আইনি বিয়ে সারলেন তাঁরা। কী মিষ্টি দেখাচ্ছিল দুজনকে, কি আর বলবো!” তবে কী সত্য সত্যই বিয়ে করে ফেললেন মমতা শংকর এবং মিঠুন চক্রবর্তী? না না একেবারে নয়। এই উত্তরও দিয়েছেন বিশ্বনাথ নিজেই। আসলে কয়েক মাস আগেই সুপারস্টার দেব নিজেই ঘোষণা করেছিলেন যে, মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির জুটি মিঠুন-মমতাশঙ্করকে ফের একসঙ্গে দেখা যেতে চলেছে ‘প্রজাপতি’ তে। এই ছবিতেই দীর্ঘ ৪৬ বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন তাঁরা।

এই শুনে আহ্লাদে আটখানা হয়ে গিয়েছেন যে স্বয়ং দর্শক, তা আর বলার অপেক্ষাতে রাখে না। আর ধুতি-পাঞ্জাবিতে মিঠুন এবং গরদের শাড়ীতে মমতা শংকরকে বিয়ে করতে দেখা যাবে, ‘প্রজাপতি’ র পর্দায়। দেব, অতনু রায়চৌধুরী প্রযোজিত, অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’ ছবিতে ফের বিয়ে করবেন মিঠুন-মমতা। ইদানীং, বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকছে একাধিক সংস্থা। আর এই ছবিতেই তেমন একটি ম্যারেজ ইভেন্টকে দেখা যাবে। যার পোশাকি নাম ‘ম্যারেজ ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন’। সেই সংস্থার মালিক দেব। দেবের সংস্থার ম্যানেজার বিশ্বনাথ। এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে, পাঁচ দিনের শ্যুট শেষ। অভিনেতার দাবি, “মিঠুনদা-মমদির কাছ থেকে অনেক কিছু শিখেছি, দেদার আড্ডা দিয়েছি। একদম মজায় মজায় কেটেছে এই কটা দিন।” আগামী ৯ তারিখ থেকে ফের ছবির শ্যুটিং শুরু হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00