Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গর্ভেই দ্বিতীয় সন্তানের মৃত্যু, তিনবছর পর গোপন কথা প্রকাশ্যে আনলেন রানি

হয়তো এই প্রথম আমি প্রকাশ করছি। আমি যখন ফিল্মটি 'মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে'র প্রচার করেছিলাম তখনও এই বিষয়ে কাউকে কিছু বলিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রানি মুখোপাধ্যায়, বলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রী। বাঙালী হয়েও মুম্বইতে কয়েক যুগ ধরে রাজত্ব করছেন। খ্যাতনামা পরিচালক যশ চোপড়ার বাড়ির বড় বউমাও তিনি। যাইহোক, বহদিন পরে গত মার্চে অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘মিসেস চ্যাটার্জি নরওয়ে’তে, ছবিটি বক্সঅফিসে ব্যপক রাজত্ব করেছে, রানির অভিনয় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল ভক্তদের মনে। আজও তাঁর অভিনয় সবার সবার মুখে মুখে। এবার জীবনের একটি অন্ধকার দিক তুলে ধরলেন অভিনেত্রী। আদিত্য চোপড়ার দ্বিতীয় স্ত্রী রানি মুখোপাধ্যায়, বর্তমানে এক সন্তানের মাও। কিন্তু জানেন কী, মেয়ের জন্মের পরেও অভিনেত্রী আবারও প্রেগন্যান্ট হয়েছিলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তুলে ধরলেন তাঁর সেই পুরোনো এবং ভয়ঙ্কর যন্ত্রণার কথা। চলতি বছরেই মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করলেন রানি। আর এই অনুষ্ঠানেই অভিনেত্রী প্রথমবার জানালেন, করোনা মহামারির সময়ে তাঁর পাঁচমাসের গর্ভাবস্থায় মিসক্যারেজ হয়ে যায়। রানির কথায়, “হয়তো এই প্রথম আমি প্রকাশ করছি। আমি যখন ফিল্মটি ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’র প্রচার করেছিলাম তখনও এই বিষয়ে কাউকে কিছু বলিনি। কারণ ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে ফিল্মের প্রচার করতে চাইনি। ২০২০ সালে করোনা মহামারির সময়ে আমি দ্বিতীয়বার গর্ভবতী হয়েছিলাম, কিন্ত দুর্ভাগ্যবশত পাঁচ মাসের মধ্যেই আমি আমার সন্তানকে হারাই। গর্ভপাতের পর নিখিল আডবানি আমাকে ১০ দিন পরে বিষয়টি জানায়।”

রানি ২০১৪ সালে প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন এবং এক বছর পরে তাঁরা তাঁদের মেয়ে আদিরাকে পরিবারে স্বাগত জানায়। রানি ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়া থেকে আলাদা রাখতেই পছন্দ করেন। এই বছরের শুরুর দিকে, রানি জানিয়েছিলেন, তাঁর মেয়ে আদিরার দুই মাস এনআইসিইউতে রাখতে হয়েছিল, কারণ সে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিল। গত ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’। ছবিটি, ভারতে নরওয়েজিয়ান পর্যালোচনার কারণে মুক্তির পরপরই শিরোনাম হয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00