Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রহস্য জনক মৃত্যু ‘মির্জাপুর ২’ খ্যাত এই অভিনেতার

কিন্তু তার মধ্যেই আসল দুঃসংবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ললিত ওরফে ব্রহ্মা! ‘মির্জাপুর ২’-র সিজনে অভিনয় করে মন জিতে নিয়েছেন সকলের। কিন্তু তার মধ্যেই আসল দুঃসংবাদ। ইনস্টাগ্রামে নিজের সহকর্মীর মৃত্যু সংবাদ জানালেন খোদ মুন্না ভাই ওরফে দিব্যেন্দু শর্মা। এদিন অভিনেতা লিখেছেন, ‘আরআইপি ব্রহ্মা মিশ্র, আমাদের ললিত আর আমাদের মাঝে নেই। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

উল্লেখ্য, মির্জাপুর ২-এর পার্শ্ব ভূমিকা থেকে স্বীকৃতি পেয়েছিলেন। সিরিজে তার চরিত্রটি দেখার পর, তাকে লক্ষ্য করেননি এমন কেউই কমই থাকবেন। এমনকি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, তাঁর জীবনের অভিনয় করা সেরা চরিত্র ছিল ললিতের চরিত্র।

মনোজ বাজপেয়ীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত ছিলেন তিনি। ২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর তিনি অক্ষয় কুমারের কেশরী ছবিতেও ‘খুদাদদ খান’ চরিত্রে অভিনয় করেন। এ ছাড়াও মানঝি: দ্য মাউন্টেন ম্যান, দঙ্গল ছবিতেও অভিনয় করেছেন ব্রহ্মা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00