Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতে ‘তুফান’ মুক্তি পেতেই কালিঘাট মন্দিরে পুজো দিলেন মিমি চক্রবর্তী

নিজের হাতেই সব পুজোর জোগাড় করেন অভিনেত্রী। সেই ছবিও সোশাল মিডিয়াতেও ভাগ করে নেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই সারা বিশ্ব জুড়ে হৈ হৈ করে চলছে ‘তুফান’। এই ছবির মাধ্যমেই ঢালিউডে আত্মপ্রকাশ করলেন টলিউড ডিভা মিমি চক্রবর্তী। আর প্রথমেই ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী। গোটা বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছে শাকিব-মিমির ‘তুফান’। আর বক্সঅফিসেও ছবি দারুণ ফলাফল করছে। এবং সমালোচকদের প্রশংসিত হচ্ছে তুফান। গোটা বিশ্ব ঘুরে এবার ভারতে মুক্তি পেল ‘তুফান’। ছবির ঘোষণার পর থেকেই শাকিব-মিমির জুটি দেখার জন্যে অধীর আগ্রহে আগ্রহে বসেছিলেন ভক্তরা। এরপর ছবির প্রথম গান ‘উরা ধুরা’ রীতিমতো ভক্তমনে ঝড় তুলেছেন। এছাড়াও ‘দুষ্টু কোকিল’ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) আবেদনে মুগ্ধ এখন ভক্তকূল।

শুক্রবারই ‘তুফান’-এর প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। আর নিজের দেশে ছবির সাফল্য কামনা করে শনিবার সকালেই কলকাতার কালীঘাটে পুজো দিলেন মিমি চক্রবর্তী। যদিও হিন্দি হোক বা বাংলা মুম্বই থেকে যে তারকাই আসুক না কেন, কাজ মিটিয়েই সর্বপ্রথম কালিঘাটে মন্দিরে পুজো দেন। আর বাংলা তারকাদের তো হামেশাই কালিঘাটে এসে পুজো দিতে দেখা যায়। এদিকে মিমি চক্রবর্তীর ঈশ্বর ভক্তি নিয়ে আলাদা কিছু বলার নেই। বরাবরই ঈশ্বরে বিশ্বাসী মিমি। শত ব্যস্ততার মাঝেও বাড়িতে লক্ষ্মী, সরস্বতী পুজো থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান পালন করেন তিনি। নিজের হাতেই সব পুজোর জোগাড় করেন অভিনেত্রী। সেই ছবিও সোশাল মিডিয়াতেও ভাগ করে নেন। শনিবার ৬ জুলাই সকালে অভিনেত্রীকে পরনে গোলাপি সালোয়ারে মুড়ে কালীঘাটে পুজো দিতে দেখা গেল। তাঁর কানে ছিল ঝুমকোজোড়া। যৎসামান্য মেকআপ করে মায়ের মন্দিরে ভক্তিভরে পুজো দিলেন তিনি। আরতি করার পাশাপাশি তাঁকে শিবলিঙ্গে জল ঢালতেও দেখা গেল।

বিশ্বের বক্সঅফিসের মতো ভারতের সিনেবাজারেও যাতে তুফান ঝড় তোলে, সেই মনোস্কামনা পূর্ণ করতেই এদিন কালিঘাট মন্দিরে পুজো দিলেন মিমি। সেই মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। অভিনেত্রীর ভক্তি দেখে অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। প্রসঙ্গত, মিমি চক্রবর্তী ও শাকিব খানের ‘তুফান’ ইতিমধ্যেই বাংলাদেশে ঝড় তুলেছে। পদ্মাপাড়ের আলফা আই, চরকি এবং এপার বাংলার এসভিএফের প্রযোজনায় তৈরি হয়েছে ‘তুফান’। ছবির পরিচালনা করেছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত পরিচালক রায়হান রফি। ছবিতে নাবিলা এবং চঞ্চল চৌধুরীও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00