Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতচল্লিশেও মারকাটারি অ্যাকশন লুকে রানি, প্রকাশ্যে ‘Mardaani 3’-এর মুক্তির দিনক্ষণ

'মরদানি' সিরিজের দুটি ছবির সাফল্যের পর, আবারও শিবানী শিবাজী রায়ের ভূমিকায় ফিরে আসছেন রানি মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘মরদানি 3’-এর মুক্তির দিনক্ষণ। ‘মরদানি’ সিরিজের দুটি ছবির সাফল্যের পর, আবারও শিবানী শিবাজী রায়ের ভূমিকায় ফিরে আসছেন রানি মুখোপাধ্যায়। ‘মরদানি ৩’ -এও নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রানিকে। সোমবার ছবির নির্মাতারা অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ করেছেন। পাশাপাশি ছবির মুক্তির তারিখও প্রকাশ করেছেন। সোমবার, YRF ইনস্টাগ্রামে ‘মারদানি 3’-এ রানির প্রথম লুক শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, রানি কালো শার্ট, নীল ডেনিম এবং কালো বুট পরা, একটি বন্দুক ধরে ক্যামেরার দিকে তাক করে রয়েছেন। একেবারে নির্ভীক পুলিশ অফিসার।

পাশাপাশি নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকতে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারী মুক্তি পাবে ‘মরদানি 3’। ছবিতে রানি মুখোপাধ্যায়, সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। আগের দুইটি সিরিজেও তিনি একই ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তাতে সাফল্যও পেয়েছিল। শিবানি শিবাজি রায়, যিনি নিঃস্বার্থভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Yash Raj Films (@yrf)

এবারেও থ্রিলারটি অন্ধকার, মারাত্মক এবং নৃশংস হতে চলেছে। রানির প্রথম লুক প্রকাশ্যে আসার পর ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছেন। একজন মন্তব্য করেছেন, “এই ফ্র্যাঞ্চাইজিটি সলমান এবং রণবীরের সমস্ত সিনেমার চেয়ে অনেক বেশি ভাল হবে।” আরেকজন লিখেছেন, “বাহ, কী সুন্দর লুক। রানির কিলার লুক।” তৃতীয় মন্তব্যে লেখা হয়েছে, সে নিষ্ঠুর। আমার রানি ফিরে এসেছে।” ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা, চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত। তবে আদিত্য চোপড়া প্রযোজিত, গল্পটি বর্তমানে গোপন রাখা হয়েছে, যা ভক্তদের উত্তেজিত করে তুলেছে। মারদানি হিন্দি সিনেমার সবচেয়ে সফল একক মহিলা পরিচালিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড়িয়ে আছে, যা বাণিজ্যিক সাফল্য এবং সমালোচকদের প্রশংসা উভয়ই অর্জন করেছে। এবং সর্বসম্মতভাবে ভালোবাসা পেয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00