Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি করের নিহত চিকিৎসককে জাতীয় পুরস্কার উৎসর্গ মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডুর

এই পুরস্কার তিনি নিজের বাবার পাশাপাশি উৎসর্গ করে দিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিহত চিকিৎসককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জাতীয় পুরস্কার মঞ্চে টলিউডের একাধিক নাম রয়েছে, জোড়া পুরস্কার পেয়েছে অনীক দত্তের ‘অপরাজিত’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’। ২০২২ সালে মুক্তি পেয়েছিল অনীক দত্তের অপরাজিত। সত্যজিত রায়ের আংশিক জীবনী অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জিতু কামাল। ছলে-বলে সম্পূর্ণ সত্যজিৎ রায়ের মতো লুক দেওয়া হয়েছিল তাঁকে। আর সেই লুক দিয়েছিলেন টলিপাড়ার মেকআপের প্রধান ভরসা তথা রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু (Somnath Kundu)। তাঁর হাতের যাদুতেই হুবহু সত্যজিৎ রায়ের মতো সেজে উঠেছিলেন জিতু।

অবশেষে সেই লুকের সৃষ্টিকর্তা তথা রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুই পেলেন সেরা মেকআপ শিল্পী হিসেবে জাতীয় পুরস্কার। তবে এই পুরস্কার তিনি নিজের বাবার পাশাপাশি উৎসর্গ করে দিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিহত চিকিৎসককে। যাঁকে গত ৮ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে নির্মমভাবে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। যার খুনের প্রতিবাদে উত্তাল এখন গোটা দেশ। পড়ুয়া চিকিৎসকের পাশাপাশি তারকারাও এখন নিহত চিকিৎসকের হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। যদিও মেকআপ শিল্পীকে খুশির খবর জানিয়েছেন তাঁরই সহকর্মীরা। যাঁরা তাঁর হাতে সেজে ওঠেন প্রতিদিন।

খুশির খবর শোনার পর সোমনাথ কুণ্ডু প্রতিক্রিয়াস্বরূপ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ভালোই লেগেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে দ্বিতীয়বার জাতীয় পুরস্কার এল। আমাদের আরেক বন্ধু এর আগে পেয়েছে রাম রাজক (নগরকীর্তন)। আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে দ্বিতীয়বার এল, ভালোই লাগছে। আরও একটু ওজন বাড়ল। তবে সবচেয়ে বড় কাজ হচ্ছে দায়িত্ব বেড়ে গেল আরও ভালো করে কাজ করার।” এরপরই তিনি বলেন, এই পুরস্কার তিনি তাঁর বাবাকে উৎসর্গ করতে চান। আর আর জি করের নিহত চিকিৎসককে উৎসর্গ করতে চান। এই দুজনকেই উৎসর্গ করবেন জাতীয় পুরস্কার।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00