Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IVF-এ যমজ সন্তানের একজনকে হারানোর যন্ত্রণা প্রথমবার প্রকাশ করলেন মাহি ভিজ

বলিউডের অন্যতম প্রিয় দম্পতি তাঁরা, একে অপরের প্রতি তাঁদের ভালবাসা এবং শিল্পী হিসাবে তাঁদের দুর্দান্ত প্রতিভা সবসময় ভক্তদের হৃদয় কেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই অভিনেত্রী সেলিনা জেটলি তাঁর দ্বিতীয়বার প্রেগনেন্সির সময়েই যমজ সন্তানের মধ্যে একজন সন্তানকে হারানোর কথা জানিয়েছিলেন। সে বেঁচে থাকলে সেলিনার ৪ নম্বর হত সে। কারণ সেলিনার দুবার প্রেগনেন্সিতেই যমজ সন্তান হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয়বার যমজ সন্তানদের মধ্যে একজন মারা গিয়েছে। সন্তান হারানোর সেই মারাত্মক যন্ত্রণার কথা কিছুদিন আগেই শেয়ার করেছিলেন সেলিনা। এবার একই ঘটনার কথা প্রকাশ্যে আনলেন বলিউডের স্বনামধন্য টেলিভিশন অভিনেত্রী মাহি ভিজ। যিনি সম্পর্কে অভিনেতা-সঞ্চালক জয় ভানুশালীর পত্নী। বলিউডের অন্যতম প্রিয় দম্পতি তাঁরা, একে অপরের প্রতি তাঁদের ভালবাসা এবং শিল্পী হিসাবে তাঁদের দুর্দান্ত প্রতিভা সবসময় ভক্তদের হৃদয় কেড়েছে।

তাঁদের তারা নামে একটি মেয়ে রয়েছে। পাশাপাশি রাজবীর এবং খুশি নামক দুই সন্তানের পালক পিতামাতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাহি ভিজ তাঁর IVF গর্ভাবস্থার সময় একটি হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। ETimes-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, মাহি ভিজ তাঁর IVF গর্ভাবস্থায় যমজ সন্তানকে হারানোর হৃদয় বিদারক গল্প শেয়ার করলেন। অভিনেত্রী এবং তাঁর স্বামী, জয় ভানুশালী, চরম উত্তেজনা নিয়ে IVF যাত্রা শুরু করেছিলেন, অধীর আগ্রহে তাঁদের সন্তানের অপেক্ষা করছিলেন।

অভিনেত্রীর কথায়, “IVF-এ একাধিক বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। একজন A+ এবং অন্যজন A। কিন্তু আমাদের একটি শিশু বাঁচতে পারেনি। যখন আমার ডিম উদ্ধার করা হয়েছিল তখন আমার বয়স ছিল ৩৪। তবে অনেক চেষ্টা করেও যখন আমি গর্ভবতী হতে পারেনি, একটু বিরতি নিয়ে ডাক্তার বদল করেছিলাম। ৩৬-এ আবারও চেষ্টা করেছিলাম, এবং তখন আমি প্রেগনেন্ট হই। তখন গুরুদ্বারে গিয়েছিলাম এবং ওয়াহে গুরুর কাছে সবকিছু ছেড়ে দিয়ে এসেছিলাম। জয় আমাকে বলেছিল যে আমি যমজ সন্তান নিয়ে গর্ভবতী। আমি কাঁদতে শুরু করেছিলাম। সুখবরটি আমাদের বাবা-মা এবং ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়েছিলাম। প্রথম ত্রৈমাসিকে, আমি সম্পূর্ণ বিশ্রামে ছিলাম। আমি শুধু সোনোগ্রাফি করতে যেতাম এবং একজন নার্স আমাকে ইনজেকশন দেওয়ার জন্য বাড়িতে যেতেন। আমি অনেক শান্ত হয়ে গিয়েছিলাম এবং সামাজিক জীবন ছিল না।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00