Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যানসার মুক্ত পরিচালক মহেশ মঞ্জরেকর

ছবির কাজ চলাকালীনই জানা যায় ক্যানসারে আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবির কাজ চলাকালীনই জানা যায় ক্যানসারে আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর। অবশেষে শুটিং সেরে সার্জারি করান তিনি। তবে বর্তমানে নিজেকে ক্যানসার মুক্ত বলে জানালেন তিনি। এমনকি ওজন কমেছে প্রায় ৩৫ কেজি।

উল্লেখ্য, সলমন খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম’ ছবির শ্যুটিং চলাকালীন মারণরোগের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অন্তিম-র শেষ দিকের শ্যুট চলছে তখন, আমি জানতে পারি আমি ক্যানসার আক্রান্ত। কিন্তু আজ আমি পুরোপুরি সুস্থ। আমি অনেক ভাগ্যবান যে কেমোথেরাপি আমার ওপর সেভাবে প্রভাব ফেলতে পারেনি। আমার ক্যানসার আছে শুনেও আমি ততটা ভয় পাইনি। বরং, আমি ভাবতাম এমন অনেকে আছে যাঁরা ক্যানসারকে হারিয়ে দিয়েছে।’

‘কাঁটে’, ‘দাবাং’, ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘স্লামডগ মিলিওনেয়ার’, ‘বাস্তব’-র মতো ছবিতে অভিনয় করেছেন মহেশ মঞ্জরেকর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00