Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিক্রান্ত ম্যাসিকে হারিয়ে দিলেন রাজকুমার রাও, কী ঘটল?

কী কাণ্ড! আচমকাই বিক্রান্ত ম্যাসিকে হারিয়ে দিলেন রাজকুমার রাও! কোথায় আবার বক্সঅফিসে! গত কাল একই সঙ্গে মুক্তি পেয়েছে রাজকুমার রাওয়ের 'মালিক' এবং বিক্রান্ত ম্যাসির 'আঁখোঁ কি গুস্তাখিয়াঁ'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! আচমকাই বিক্রান্ত ম্যাসিকে হারিয়ে দিলেন রাজকুমার রাও! কোথায় আবার বক্সঅফিসে! গত কাল একই সঙ্গে মুক্তি পেয়েছে রাজকুমার রাওয়ের ‘মালিক’ এবং বিক্রান্ত ম্যাসির ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’। কিন্তু প্রথমদিনেই একেবারে ছক্কা মেরে বিক্রান্ত ম্যাসি কে বোল্ড আউট করেছেন রাজকুমার রাও। মুক্তির দিনেই বক্সঅফিসে ৩.৪৮ কোটি টাকা আয় করেছে রাজকুমার রাওয়ের ‘মালিক’। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর বিক্রান্ত ম্যাসির ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’ মাত্র ৩২ লক্ষ টাকা আয় করে বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। রাজকুমার রাওয়ের বহুল প্রতীক্ষিত গ্যাংস্টার ড্রামা, ‘মালিক’ গতকাল শুক্রবার (১১ জুলাই) বড় পর্দায় মুক্তি পেয়েছে। বহুমুখী অভিনয়ের জন্য পরিচিত, এই অভিনেতার ভক্তরা তাকে আরও কঠোর এবং অপ্রচলিত চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে প্রত্যাশা অনুযায়িই কাজ হয়নি।

ছবিটি প্রথমদিন বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। স্যাকনিল্কের প্রাথমিক অনুমান অনুসারে, মালিক প্রথম দিনে ৩.৪৮ কোটি টাকা আয় করেছেন। ভারতজুড়ে ছবিটির হিন্দি দর্শক সংখ্যা ছিল ১২.৮৬ শতাংশ। সকালের শোয়ের শুরুতে মাত্র ৬.৬৫ শতাংশ দর্শক সংখ্যা ছিল, যা বিকেলে (১১.১২ শতাংশ) এবং সন্ধ্যায় (১১.৭৮ শতাংশ) কিছুটা উন্নত হয়েছিল। মালিকের নাইট শোতে দর্শকের উপস্থিতি ছিল ২১.৮৮ শতাংশ, যা সপ্তাহান্তে কিছুটা আশার আলো দেখাতে পারে। কিন্তু মালিক রাজকুমার রাওয়ের আগের মুক্তিপ্রাপ্ত ‘ভুল চুক মাফ-ছবির প্রথম দিনের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারেনি। যেখানে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছিলেন ওয়ামিকা গাব্বি, ছবির প্রথমদিনের আয় ছিল ৭ কোটি টাকা।

তবে মালিকের উজ্জ্বল দিক হল, মালিক বিক্রান্ত ম্যাসি এবং শানায়া কাপুরের রোমান্টিক নাটক “আঁখোঁ কি গুস্তাখিয়ান” কে হারিয়ে দিয়েছে। কারণ বিক্রান্ত ম্যাসির ছবিটি প্রথম দিনে মাত্র ৩২ লক্ষ টাকা আয় করেছিল। সন্তোষ সিং পরিচালিত এই ছবিটি ছিল অনিল কাপুরের ভাইঝি শানায়ার বলিউডে ডেবিউ ছবি। আঁখো কি গুস্তাখিয়াতে নতুন জুটি অভিনয় করলেও ছবিটি দর্শক টানতে ব্যার্থ হয়েছে। পুলকিত পরিচালিত, কুমার তৌরানি এবং জে শেওয়াক্রমানি প্রযোজিত, মালিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানুষী চিল্লার, সৌরভ চট্টোপাধ্যায়-সহ একাধিক কাস্ট অভিনয় করেছেন। সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও রাজকুমারের অভিনয় ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00