Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টলিপাড়ায় জোর গুঞ্জন! পরিবারিক কারণে সম্পর্কে চির ঋতাভরী-তথাগতর

তখনই একে অপরের কাছাকাছি আসেন তাঁরা। এরপর শোনা যায়, ২০২১-এর ডিসেম্বরেই নাকি তাঁদের বিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ায় সম্পর্ক ভাঙগড়া কোনও নতুন ঘটনা নয়। ইদানিং সংখ্যাটা আরও বেড়েছে। কিছুদিন আগেই সায়ন্ত-প্রিয়াঙ্কা, তার আগে সায়ন্ত-দেবচন্দ্রিমা এরকম একাধিক সম্পর্কের ছেদ ঘটেছে। যাঁরা একই ধারাবাহিকের সেট থেকে প্রেমে পড়েছেন, আবার মাত্র কয়েক দিনের মধ্যেই ভেঙেও গিয়েছে তাঁদের সম্পর্ক। যাই হোক, বর্তমানে আসন্ন ছবি ‘ফাটাফাটি’র প্রচারে ব্যস্ত টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কিন্তু তার মধ্যেই জীবনে খারাপ খবর। গতবছরেই একেবারে অনুষ্ঠানিকভাবে নিজের প্রেমের সম্পর্কের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তথাগত চট্টোপাধ্যায়, পেশায় তিনি চিকিৎসক। কিছু বছর ধরে প্রেম।

যদিও সম্পর্কের শিলমোহর গতবছরই দিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকেই প্রেমিকের সঙ্গে নানা ছবি, খোলা চিঠি একাধিক পোস্ট ঋতাভরীর। কিন্তু সেই সম্পর্কেই এখন চির ধরেছে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ছবি ‘ফাটাফাটি’ মুক্তির মুখেই তাঁর প্রেম ভাঙার গুঞ্জন। শোনা যাচ্ছে, চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরীর সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। জানা যায়, ঋতাভরীর সঙ্গে মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের আলাপ হয় তাঁর ক্লিনিকের উদ্বোধনের সময়। এরপর লকডাউন থেকে তাঁদের জমে ওঠে বন্ধুত্ব। ২০২১ অস্ত্রোপচারের সময় ঋতাভরীর পাশে ছিলেন তথাগত। তখনই একে অপরের কাছাকাছি আসেন তাঁরা। এরপর শোনা যায়, ২০২১-এর ডিসেম্বরেই নাকি তাঁদের বিয়ে। ঋতাভরী নিজেও জানিয়েছিলেন, খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন। নতুন সংসার পাতার জন্য একটি বাড়িও কিনেছেন।

কিন্তু মনে হচ্ছে, ঋতাভরী ও তথাগতর মধ্যে আর সম্পর্ক নেই। টলিপাড়ায় গুঞ্জন, তথাগতর পরিবারই নাকি তাঁদের এই বিয়ে নিয়ে বেঁকে বসেছে। ছেলের বাবার বড় ব্যবসায়ী। তাই তিনি তাঁদের প্রেম ভালো চোখে দেখেননি। এদিকে ঋতাভরীও বেশ ব্যস্ত, তাই দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে বলেই ধারণা ভক্তদের। 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00