Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আলো আসছে’, দেবা দেবা এ আলোর খেলায় মত্ত রণবীর

মুক্তি পেল 'ব্রহ্মাস্ত্র' ছবির দ্বিতীয় গান 'দেবা দেবা'র প্রথম ঝলক। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে এই গানের ঝলক শেয়ার করে নিয়েছেন আলিয়া ভাট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় গান ‘দেবা দেবা’র প্রথম ঝলক। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে এই গানের ঝলক শেয়ার করে নিয়েছেন আলিয়া ভাট। আগামী ৮ অগাস্ট মুক্তি পাবে এই গানটি। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আলো আসছে।’ ছবিতে শিবের চরিত্রে দেখা যাবে রণবীরকে। ইশার ভূমিকায় রয়েছেন আলিয়া। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়, ক্যামিও চরিত্রে রয়েছেন ডিম্পল কাপাডিয়া। এছারাও ছবির ট্রেলারে একঝলক কিং খানকে দেখতে পেয়েছিলেন তাঁর ভক্তরা। কাজেই তিনি যে এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে রয়েছেন তা ধারনা নেটিজেনদের। 

বিগত ৬ বছর পর মুক্তি পাচ্ছে অয়ন মুখোপাধ্যায়ের এই বহু প্রতীক্ষিত ছবি। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে তা। উল্লেখ্য এই ছবিই রালিয়া জুটির প্রথম ছবি। এই ছবির শুটিং এই ভালবাসা শুরু হয় তাঁদের। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালয়লম ও কন্নড় ভাষায় দেখা যাবে ছবিটি। আগামী ছবি মুক্তি ঘিরে যারপরনাই উচ্ছ্বসিত রণবীর ও আলিয়া। গত ১৪ এপ্রিল বিয়ে করেছেন তাঁরা। কিন্তু কাজের থেকে সময় বের করে সেই অর্থে নিজেদের জন্য সময় পাননি। কাজের ব্যস্ততায় হয়ে ওঠেনি হানিমুনও।

সদ্য হলিউডের ছবির শুটিং সেরে ফিরেছেন আলিয়া। সন্তানসম্ভবা আলিয়া যেভাবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকে যথেষ্ট প্রশংসা পেয়েছে। পাশাপাশি নিজের আগামী ছবি ‘ডার্লিংস’ এর প্রমোশন সেরেছেন আলিয়া। প্রেসমিটে ঘলুদ রঙের বেলুন ড্রেসে সূর্যমুখির মতই উজ্জ্বল লাগছিল তাঁকে। শেষ করেছেন করণ জহরের ‘রকি আউর রাণি কি প্রেম কাহানি’ ছবির কাজ। অন্যদিকে মুক্তি পেয়েছে রণবীরের ‘শামশেরা’। যদিও  বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি এই ছবি। তবে এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করলেন রণবীর। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00