Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিআরপিতে আবারও মুখ পুড়ল ‘ফুলকি’র, শীর্ষস্থানে রাজত্ব করছে নতুন মেগা

এ সপ্তাহের প্রথমস্থানে রয়েছে, গীতা LLB। দ্বিতীয় আসনে রয়েছে, পরিণীতা, তৃতীয়স্থান দখলে রয়েছে, ফুলকির, চতুর্থ স্থানে রয়েছে কথা, পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, মানেই বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড আসার দিন। চলে এসেছে বছরের দ্বিতীয় সপ্তাহের টিআরপির ফলাফল। আর বছরের প্রথম থেকেই টিআরপিতে হাড্ডাহাড্ডি লড়াই। কখনও জি বাংলার ফুলকি, কখনও স্টার জলসার গীতা এল এল বি। গীতার মেজাজের কাছে এক্কেবারে টিকতে পারছে না কোনও ধারাবাহিক। তাই তো পরপর কয়েক সপ্তাহ ধরেই টিআরপির আসনে রাজ করছে গীতা LLB। এদিকে শুরু হয়েই টিআরপিতে পাকাপাকি আসন বানিয়ে নিয়েছে পরিণীতা। বলা চলে, ধারাবাহিক গুলির সঙ্গে পারস্পরিক যুদ্ধ চলছে। এ সপ্তাহের প্রথমস্থানে রয়েছে, গীতা LLB। দ্বিতীয় আসনে রয়েছে, পরিণীতা, তৃতীয়স্থান দখলে রয়েছে, ফুলকির, চতুর্থ স্থানে রয়েছে কথা, পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী। ষষ্ঠ স্থানে রয়েছে উড়ান, সপ্তম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে, রাঙামতি তিরন্দাজ। অষ্টমস্থানে রয়েছে গৃহপ্রবেশ, এবং নবম স্থানে রয়েছে শুভবিবাহ।

এক নজরে দেখে নিন টিআরপি তালিকা….

প্রথম: গীতা LLB স্টার জলসা ৭.৯
দ্বিতীয়: পরিণীতা স্টার জলসা ৭.৮
তৃতীয়: ফুলকি জি বাংলা ৭.৭
চতুর্থ: কথা জি বাংলা ৭.৩
পঞ্চম: জগদ্ধাত্রী জি বাংলা ৭.২
ষষ্ঠ: উড়ান স্টার জলসা ৬.৯
সপ্তম: রাঙামতি তিরন্দাজ, কোন গোপনে মন ভেসেছে জি বাংলা, ৬.৮
অষ্টম: গৃহপ্রবেশ স্টার জলসা ৬.৩
নবম: শুভবিবাহ স্টার জলসা ৫.৮
দশম: তেতুল পাতা, মিত্তির বাড়ি স্টার জলসা ৫.৬
একাদশ: অনুরাগের ছোঁয়া, রোশনাই স্টার জলসা, আনন্দী জি বাংলা ৫.৪
দ্বাদশ: নিম ফুলের মধু জি বাংলা ৪.৯
ত্রয়োদশ: মিঠিঝোরা জি বাংলা ৪.৪
১৪: হরগৌরী পাইস হোটেল স্টার জলসা ৩.৫
১৫: মালাবদল ২.৭

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00