Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত প্রেম চোপড়া! মৃত্যুসংবাদ পেয়ে তাজ্জব অভিনেতা নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: মারা গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (PREM CHOPRA)। বলিউডে একের পর এক দুঃসংবাদ। আর বর্তমানে কোনও অভিনেতা হাসপাতালে ভর্তি হলেই তাঁর মৃত্যুর খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে গোটা দেশে। হ্যাঁ, এটাই সোশ্যাল মিডিয়ার কারসাজি। যেখানে যখন তখন মানুষকে মেরে ফেলা হচ্ছে আবার যখন তখন মরা মানুষকে জীবিত বানিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ সকাল থেকেই অভিনেতা প্রেম চোপড়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে। তবে শুধু এই অভিনেতার বেলায় নয়, কিছুদিন আগেই নায়ক মিঠুন চক্রবর্তী হাসপাতালে চেক-আপে গেলে তাঁর নামেও চাউর হয়ে যায় যে, তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সুতরাং আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কান কে ধান বানিয়ে দিতে বেশি সময় লাগেনা।

অভিনেতা প্রেম চোপড়ার আদৌ কিছুই হয় নি। সে একেবারেই ফিট, কিন্তু সকাল থেকেই গুজব রটছে যে, মারা গিয়েছেন কিংবদন্তী প্রেম চোপড়া। আর এই ঘটনা মিডিয়ার কান পর্যন্ত পৌঁছতেই প্রেম চোপড়ার বাড়িতে একের পর এক ফোন! প্রশ্ন, প্রেম চোপড়া বেঁচে আছেন কি না। আর এই নিয়ে জেরবার হওয়ার অবস্থা প্রেম চোপড়ার পরিবারের। তবে আজকে নয়, বলিউডের সেলিব্রিটিদের সম্পর্কে মিথ্যা মৃত্যুর খবর ছড়ানো এখন সহজ পন্থা হয়ে গিয়েছে কিছু দুষ্টু সোশ্যাল মিডিয়া ইউজারদের।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের তরফ থেকেও যোগাযোগ করা হয়েছিল প্রেম চোপড়ার বাড়িতে, অভিনেতা নিজেই বলেছেন, “এটি একটি স্যাডিজম, আর কী! কেউ মানুষকে এহেন দুঃখজনক আনন্দ দিয়ে মজা পাচ্ছে। কিন্তু আমি এখানে, আপনার সঙ্গে কথা বলছি, একেবারে ঠিক আছি।’ পাশাপাশি তিনি আরও জানান, “সকাল থেকে আমি এই ধরনের যে কতগুলি কল পেয়েছি তার ইয়ত্তা নেই। রাকেশ রোশন আমাকে ফোন করেছিলেন। আমোদ মেহরা আমাকে ফোন করেছিলেন। আমি আশ্চর্য হয়েছি যে আমার সঙ্গে এটি কে করেছে। এছাড়াও, কিছুদিন আগেই আমার ঘনিষ্ঠ বন্ধু জিতেন্দ্রের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছিল। এটি অবিলম্বে বন্ধ করা দরকার।”

উল্লেখ্য, প্রেম চোপড়া এবং তাঁর স্ত্রী উমা চোপড়া গত জানুয়ারিতে কোভিড আক্রান্ত হয়েছিলেন। তখন তাঁরা অসুস্থ অবস্থায় ডাঃ জলিল পারকারের চিকিৎসার অধীনে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন তাঁরা এক্কেবারে ফিট। একটি সূত্র বলছে, “সোশ্যাল মিডিয়াকে অনেকেই ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করছে। এবং তা লোকেদের বিশ্বাস করার জন্য সম্পূর্ণ জাল কিছু নথিও পোস্ট করা হচ্ছে। যার ফলে মানুষ তা সহজেই বিশ্বাস করে নিচ্ছে এবং একটি ফ্যাক্ট-চেক না করেই, শুধু মাত্র তা শুনে বা পড়ে বা দেখে তা ছড়িয়ে দিচ্ছে। প্রেম চোপড়ার সঙ্গেও এমনি কিছু হল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00