Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রভাস অতীত, কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন কৃতি স্যানন, শীঘ্রই নাকি বিয়ে?

এমনকী তিনি এই ছবির জন্যে জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী গোপনে কোটিপতি ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে প্রেম করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সুখবর। রামায়ণের বিতর্কিত ‘আদিপুরুষ’ মুক্তির সময় দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের। কিন্তু ছবির সাফল্যের জন্যে বিষয়টিকে জিইয়ে রেখেছিলেন প্রভাস-কৃতি দুজনেই। কেউই তাঁদের প্রেমকে শিলমোহর দেননি, আবার গুঞ্জনেরও প্রতিক্রিয়া জানাননি। যাই হোক, এই গুঞ্জন অনেকদিন আগেই থেমে গিয়েছে, আদতে প্রভাস-কৃতি শুধুমাত্র বন্ধুই। এখন আবার শোনা যাচ্ছে, গোপনে কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কৃতি স্যানন। তবে প্রশ্ন হল, তবে কি কোটিপতিই অভিনেত্রীর প্রেমিক, এবং তাঁকেই বিয়ে করবেন কৃতি স্যানন?

কৃতি স্যানন বলিউডের শীর্ষতম অভিনেত্রীর মধ্যে একজন। স্বল্প কেরিয়ারেই বলিউডকে একাধিক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। কিন্তু তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিমি’, এই ছবিতে অভিনেত্রীর অভিনয় সকল মহলে প্রশংসা পেয়েছে। এমনকী তিনি এই ছবির জন্যে জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী গোপনে কোটিপতি ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে প্রেম করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কবিরের সঙ্গে কৃতির একটি ছবি। যা দেখে মনে হচ্ছে, কৃতি ও কবির একসঙ্গে কোনও বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। কবির নিজেও একই স্থানের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।এরপর থেকেই গুঞ্জন আরও তুঙ্গে উঠেছে।

ই ছবিগুলি ভাইরাল হওয়ার পরেই ভক্তরা অনুমান করছেন যে, কৃতি ও কবির একসঙ্গে ডেটিং করছেন। কিন্তু কৃতি বা কবির কেউই তাঁদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষনা করেননি। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে নিউ ইয়ার পার্টিতে দুবাইতে কবিরের সঙ্গে কৃতির একটি পার্টি মুডের ছবি ভাইরাল হয়েছিল। তবে কবির বাহিয়া আদতে কে? তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি লন্ডনে থাকেন। কবিরের বাবা কুলজিন্দর বাহিয়া ব্রিটেনের ট্রাভেল এজেন্সি সাউথহল ট্রাভেল কোম্পানির মালিক। ভারতের অনেক ক্রিকেটারের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তবে এখন অপেক্ষা তারকা যুগল কবে তাদের সম্পর্কে শিলমোহর দেবেন?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00