Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কিং খানই নাকি নয়নতারা-ভিগনেশের বিয়ের মধ্যমণি

নয়নতারা ও ভিগনেশের রিসেপশন পার্টিতে আসবেন স্বয়ং কিং খান। উল্লেখ্য, আতলি কুমারের আগামী ছবি 'জওয়ান' এ নয়নতারা ও শাহরুখ কে দেখা যাবে একসঙ্গে জুটি বাঁধতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৯ জুন চারহাত এক হতে চলেছে নয়ন তারা ও ভিগনেশ শিবমের। মহাবলীপুরমের বসবে তাঁদের বিয়ের আসর। জানা যাচ্ছে, ১০ জুন আয়োজিত হবে তাঁদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন পার্টি। আর এখানেই এসআরকে ফ্যানেদের বাড়ছে উত্তেজনা। কারণ জানা যাচ্ছে নয়নতারা ও ভিগনেশের রিসেপশন পার্টিতে আসবেন স্বয়ং কিং খান। 

উল্লেখ্য, আতলি কুমারের আগামী ছবি ‘জওয়ান’ এ নয়নতারা ও শাহরুখ কে দেখা যাবে একসঙ্গে জুটি বাঁধতে। একটি টিজার প্রকাশ করে বেশ কিছুদিন আগে ছবির ঘোষণা করা হয়। এবং তার পর থেকেই নয়ন তারা ও কিং খানের ফ্যানেরা বেশ উচ্ছ্বসিত। আগামী বছর মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে বেশ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছইলেন কিং খান। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। আর তার পরেই এই বিয়ের আসরে তাঁর যোগদান আপামর দর্শকের কাছে একটি আনন্দের খবর বটে।শুধু তাই নয় নয়নতারা ও ভিগনেশের রিসেপশন পার্টিতে তিনিই যে মধ্যমণি হয়ে উঠতে চলেছেন সে কথা বলাই বাহুল্য।

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

অন্যদিকে বিয়ের আগে সঙ্গিনীকে ভালোবাসায় ভরা এক খোলা চিঠি ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডেডিকেট করেছেন ভিগনেশ। সঙ্গে রয়েছে তাঁদের দুজনের ঘনিষ্ঠ ছবি। নিজের লেডিলাভকে কী লিখলেন হবু বর? লিখলেন, “আজ ৯ জুন ❤️☺️?? এবং এটি নয়নের ?? ধন্যবাদ ঈশ্বরকে এবং তাঁদের যাঁদের শুভেচ্ছায় আমরদের জীবন অতিক্রম করেছে !! প্রতিটি ভাল মানুষ, প্রতিটি ভাল মুহূর্ত, প্রতিটি আশীর্বাদ, প্রতিটি প্রার্থনা যা জীবনকে এত সুন্দর করে তুলেছে ?! আমি এই সমস্ত ভাল প্রকাশ এবং প্রার্থনার জন্য ঋণী! এখন, এই  সমস্তই আমার জীবনের ভালবাসার জন্য উত্সর্গীকৃত! #নয়নতারা! আমার সমস্ত মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ❤️☺️??? এবং আমাদের প্রিয় পরিবার এবং সেরা বন্ধুদের সামনে আনুষ্ঠানিকভাবে একটি নতুন অধ্যায় শুরু করার জন্য আমরা অপেক্ষায় আছি।” 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00