Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত কৌশিক সেনের স্ত্রী

করোনায় আক্রান্ত হলেন কৌশিক সেনের স্ত্রী রেশমি সেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের টলিপাড়ায় করোনার হানা। দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন কৌশিক সেনের স্ত্রী রেশমি সেন। জানা গিয়েছে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন কৌশিক সেন ও রেশমি সেন। তবে তখন করোনা নেগেটিভ রিপোর্ট আসে তাঁদের ছেলে রিদ্ধি সেনের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা-বিধি মেনে চলছিলেন তাঁরা। ফের বছর ঘুরতে না ঘুরতে আবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, গতকালই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী। আপাতত তাঁরা বাড়িতেই নিভৃতবাসে আছেন। তবে তাঁদের ছোট্ট ছেলে ইউভানের করোনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু জানাননি রাজ। মঙ্গলবার রাতের দিকে টুইটারে টলিউডের পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, ‘শুভশ্রী এবং আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। বাড়িতেই নিভৃতবাসে আছি আমরা। সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00