Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈশ্বরের বড়ই ভক্ত, কেরিয়ারের ‘বিগেস্ট ছবি’র শুটিং শুরু করলেন কার্তিক

বার সবদিক থেকেই একাধিক চমক আনছে এই ছবি। অবশেষে 'ভুল ভুলাইয়া 2'-এর অসাধারণ সাফল্যের পর, কার্তিক আরিয়ান ৯ মার্চ এই ছবির সিক্যুয়েলের শুটিং শুরু করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠাকুর পুজো সেরে অবশেষে বিরাট যুদ্ধে নেমেই পড়লেন কার্তিক আরিয়ান। শুরু করলেন ‘ভুল ভুলাইয়া ৩’-এর শুটিং। যেটি বলিউডের বহু প্রতীক্ষিত একটি ছবি হতে চলেছে। বিগত ২ দশকের বলিউডের ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে একটি ‘ভুল ভুলাইয়া’। এই সিরিজের প্রথমে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালন এবং ইরফান। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি সেই বছরের সবথেকে বিগেস্ট হিট ছবি ছিল। এর প্রায় ১৪ বছর পর ২০২২ সালে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’।

যেখানে অক্ষয় কুমারকে প্রতিস্থাপন করে আনা হয় বলিউডের তরুণ অভিনেতা কার্তিক আরিয়ানকে। যেখানে আরও অভিনয় করেন তব্বু এবং কিয়ারা আদভানি। এই ছবিতেও মহিলা ভৌতিক বিষয়টিই তুলে ধরা হয়েছিল। যে ছবিটি কার্তিকের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তবে তখনই ঘোষণা হয়েছিল যে, খুব শীঘ্রই শুরু হবে ‘ভুল ভুলাইয়া’-এর পরবর্তী ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে, অক্ষয়কে আর ‘ভুল ভুলাইয়া’ সিরিজে দেখা না গেলেও বিদ্যা বালন ফিরবেন ছবিতে। আর নায়িকা কিয়ারার পরিবর্তে আসছেন তৃপ্তি ডিমরি।

সুতরাং এবার সবদিক থেকেই একাধিক চমক আনছে এই ছবি। অবশেষে ‘ভুল ভুলাইয়া 2’-এর অসাধারণ সাফল্যের পর, কার্তিক আরিয়ান ৯ মার্চ এই ছবির সিক্যুয়েলের শুটিং শুরু করলেন। আর অভিনেতা এটিকে তার কেরিয়ারের ‘সবচেয়ে বড় চলচ্চিত্র’ বলে অভিহিত করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। ‘ভুল ভুলাইয়া 3’-এর শুটিং শুরু করার আগে কার্তিককে তাঁর বাড়ির মন্দিরে পুজো করতে দেখা গিয়েছে। সঙ্গে লিখলেন, “আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফিল্ম আজ শুভরম্ভ ‘ভুলভুলাইয়া ৩’ শুরু করছি।” প্রজেক্টটি পরিচালনা করছেন আনিস বাজমী। ‘ভুল ভুলাইয়া 3’ ২০২৪ সালের দীপাবলিতে মুক্তি পাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00