Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কার্তিক অপেশাদার- অভিযোগ মণীশ শাহ-র

কার্তিক আরিয়ানের গায়ে লাগল অপেশাদারিত্বের তকমা। এই প্রথম নয় এর আগেও কার্তিকের বিরুদ্ধে  এমন অভিযোগ এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কার্তিক আরিয়ানের গায়ে লাগল অপেশাদারিত্বের তকমা। জানা যাচ্ছে, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত  অল্লু অর্জুন অভিনীত  তেলেগু ছবি ‘আলা বৈকুন্ঠপুরামুল্লু’  বিপুল জনপ্রিয়তার পর তা হিন্দিতে রিমেকের সিদ্ধান্ত নেওয়া হয়। হিন্দিতে ছবিটির নাম ‘শেহজাদা’। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন।  কিন্তু তার আগে হিন্দি ডাবিংয়ে মুক্তি পাওয়ার কথা ছিল তেলেগু ছবি ‘আলা বৈকুন্ঠপুরামুল্লু’। আর এই ছবির মুক্তি নিয়ে ঘোর আপত্তি কার্তিকের। অল্লু অভিনীত এই ছবি হিন্দিতে ডাবিং হয়ে মুক্তি পেলে ‘শেহজাদা’ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন নাকি কার্তিক সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে। ডাবিংয়ের শেষে ২৬ জানুয়ারি অল্লুর এই ছবিটি ছবিটি মুক্তির কথা । অন্যদিকে চলতি বছরে নভেম্বর মাসে মুক্তির কথা কার্তিকের ‘শেহজাদা’। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই বেঁকে বসেছেন কার্তিক। 

অন্যদিকে এই ছবির পরিচালক মণীশ শাহ জানিয়েছেন, তেলেগু এই ছবির হিন্দি স্বত্ব অনেক আগেই কিনে রেখেছিল অল্লু অরবিন্দ। পরিচালকের সঙ্গে অল্লু অরবিন্দের এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। পরিচালক জানিয়েছেন কার্তিকের এমন সিদ্ধান্তে প্রায় ৪০ কোটির ক্ষতি হতে পারত। কার্তিক ভীষণ অপেশাদারের মত আচরণ করেছে। তবে এই প্রথম নয় এর আগেও কার্তিকের বিরুদ্ধে  এমন অভিযোগ এসেছে। করণ জোহরের প্রযোজনা সংস্থা থেকেও কার্তিকের বিরুদ্ধে এমন অভিযোগ এসেছিল। করণের ‘দোস্তানা-২’ ছবিটি করার সময়েও শুটিংয়ে নানা বায়নাক্কা ও অসুবিধার সৃষ্টি করার জেরে কার্তিককে সরিয়ে দেয় ধর্মা প্রোডাকশন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00