Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজের লেখা বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দ ব্যবহার, আইনি বিপাকে করিনা

বইটির শিরোনামে 'বাইবেল' শব্দের ব্যবহার খ্রিস্টান সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। বাইবেল হল সারা বিশ্বের খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ। আর করিনা কাপুর তাঁর গর্ভাবস্থাকে বাইবেলের সঙ্গে তুলনা করে ভুল করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক বেফাঁস কাণ্ড ঘটিয়ে মাঝে মধ্যেই আইনি বিপাকে পড়ে যান বলিউড তারকারা। কখনও সিনেমার কাহিনীতে ধর্মীয় কোনও অংশ ঢুকিয়ে আইনি জটিলতার সম্মুখীন হন তাঁরা, আবার কখনও মাদক পাচারের অভিযোগে বিদ্ধ হন তাঁরা। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক কোনও দাবি করে বা তাঁদের কোনও ছবির জন্যে আইনি গ্যাঁড়াকলে পড়ে যান বলিউড তারকারা। এখনও পর্যন্ত এরকম প্রচুর উদাহরণ রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড বেবো করিনা কাপুর (Kareena Kapoor)। নায়িকা হওয়ার পাশাপাশি তিনি একজন লেখিকাও বটে। ২০২১ সালে প্রকাশিত হয়েছিল, তাঁর গর্ভাবস্থার স্মৃতিকথা “Kareena Kapoor’s Pregnancy Bible: Ultimate manual for mom’s to be”। যেখানে তিনি তাঁর ২ বার গর্ভাবস্থার পুরো জার্নিটা তুলে ধরেছিলেন। এবার এই বই নিয়েই আইনী বিপাকে পড়লেন করিনা কাপুর। কেন, কারণ তিনি বইয়ের নামের একটি অংশে খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ ‘বাইবেল’-শব্দটি ব্যবহার করেছেন। যা কিনা সম্পূর্ণ বেআইনি। সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্টে করিনা কাপুর খানের এই বইয়ের বিরুদ্ধে একটি পিটিশনে নোটিশ জারি হয়েছে। বইটির শিরোনামে বাইবেল কথাটি ব্যবহারের জন্যে একজন আইনজীবী আদালতে নোটিশটি জারি করেছে।

বিচারপতি গুরপাল সিং আহলুওয়ালিয়ার একক বেঞ্চ করিনা কাপুর খানের পাশাপাশি বইয়ের বিক্রেতাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে। আবেদনটি করেছেন, জব্বলপুরের একজন সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্থনি। অভিনেত্রী তাঁর বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দটি কেন ব্যবহার করেছেন, সে বিষয়েও আদালত অভিনেত্রীর কাছে জবাব চেয়েছে। অ্যান্টনি তাঁর পিটিশনে বইটির বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিক্রেতাদের একটি নোটিশ পাঠিয়েছে। অ্যান্টনি তাঁর পিটিশনে অভিযোগ করেছেন যে, “বইটির শিরোনামে ‘বাইবেল’ শব্দের ব্যবহার খ্রিস্টান সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। বাইবেল হল সারা বিশ্বের খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ। আর করিনা কাপুর তাঁর গর্ভাবস্থাকে বাইবেলের সঙ্গে তুলনা করে ভুল করেছেন। অভিনেত্রী বইয়ের “সস্তা প্রচার” পেতে এই শব্দটি ব্যবহার করেছিলেন।”

২০২১ সালে প্রকাশিত বইটিতে অভিনেত্রী তাঁর গর্ভাবস্থার যাত্রা বর্ণনা করেছেন। এবং গর্ভবতী মায়েদের নানারকম টিপস প্রদান করেছেন। এছাড়াও গর্ভবতী মায়েদের ডায়েট, ফিটনেস, স্ব-যত্ন এবং তাঁদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শও রয়েছে। উল্লেখ্য, আবেদনকারী প্রথমে অভিনেতার বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) নথিভুক্ত করার জন্য পুলিশের কাছে গিয়েছিলেন কিন্তু তারা মামলা করতে অস্বীকার করায় তিনি নিম্ন আদালতে দ্বারস্থ হন। সেখানেও তাঁর আবেদন প্রত্যাহার করা হয়। এরপর তিনি অতিরিক্ত দায়রা আদালতেও যান। কিন্তু তারাও তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন। এরপর তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে দ্বারস্থ হন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00