Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিতর্কিত মন্তব্য, দিল্লি বিধানসভা থেকে সমন কঙ্গনাকে

এবার দিল্লি বিধানসভার তরফে সরাসরি সমন পেলেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: শিখদের অবমাননা, ফের বিতর্কের মুখ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলেও তোপ দেগেছিলেন। শুধু তাই নয়, শিখ সম্প্রদায়কে নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। তবে এবার দিল্লি বিধানসভার তরফে সরাসরি সমন পেলেন অভিনেত্রী। জানা গিয়েছে, কঙ্গনাকে ৬ই ডিসেম্বর আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার নেতৃত্বাধীন কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে।

কঙ্গনাকে এই মর্মে নোটিস পাঠিয়েছে কমিটি। তাতে সই রয়েছে ডেপুটি সেক্রেটারির। নোটিসে বলা হয়েছে, ২০ নভেম্বর কঙ্গনা ইনস্টাগ্রামে যে পোস্ট দিয়েছেন, তাঁর জন্য প্রচুর অভিযোগ জমা পড়েছে। শিখদের ‘‌খালিস্তানি সন্ত্রাসবাদী’‌ বলে গোটা সম্প্রদায়কে অপমান করেছেন কঙ্গনা। এতে সম্প্রীতি নষ্ট হতে পারে।

শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত, যার ফলে কঙ্গনার বিরুদ্ধে মঙ্গলবার এফআইআর দায়ের করেছেন মুম্বইয়ে শিখ সম্প্রদায়ের নেতা অমরজিৎ সান্ধু ও শিরোমণি আকালি দল। এদিন খার থানায় ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তাঁদের কথায়, কঙ্গনা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন, একটি ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করছেন এবং কৃষক ও মুক্তিযোদ্ধাদের অপমান করছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00