Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজনীতিতে যোগ দিচ্ছেন কামিয়া পঞ্জাবী!

কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই রাজনীতিতে যোগ দিতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কামিয়া পাঞ্জাবি। সম্প্রতি সূত্র মারফত খবরে জানা গিয়েছে কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি। তবে এই খবর নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি প্রাক্তন বিগবস প্রতিযোগী।

এখন নয়, এর আগেও বারবার তাঁর মুখে রাজনীতিতে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছে, তবে নিজের শুটিংয়ের কাজ সেরে সময় পাননি তিনি। সম্প্রতি তাঁর টেলিভিশন শো ‘শক্তি’ ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। তাই মনে করা হচ্ছে এবার রাজনীতির ময়দানে দেখা যাবে তাঁকে।

এক পুরনো সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি রাজনীতিতে আসতে চাই। কেরিয়ার হিসেবে রাজনীতি খুব একটা মন্দ নয় বলে আমার মনে হয়েছে। আমার মতে, রাজনীতি খুবই চ্যালেঞ্জিং এবং কঠোর পরিশ্রমের একটা জায়গা। যেখানে শুধু কারও শক্তিতে নয়, ব্যক্তির ব্যক্তিত্বতেও প্রভাব পড়ে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00