Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮০ দশকের নায়িকাদের সঙ্গে ‘পাঠান’ দেখলেন কমল হাসান, চেন্নাইয়ে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন

এই ব্যবস্থাপনায় তাঁর পার্টনার হয়েছিলেন, আশির দশকের চিত্রনায়িকা সুহাসিনী মণি রত্নম, শোবানা এবং জয়শ্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসভর শাহরুখ মেলা। প্রায় প্রতিদিনই পাঠান ইতিহাস সৃষ্টি করছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বক্সঅফিস রেকর্ড ভেঙে দিয়েছে পাঠান। প্রায় ৩ সপ্তাহ পরেও শাহরুখ-দীপিকার পাঠান বক্স অফিসে দুর্দান্তভাবে চলছে। গত ২৫ জানুয়ারি বহু প্রতীক্ষিত ‘পাঠান’ রিলিজের পর থেকেই দেশজুড়ে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। হলে হলে ভিড় চোখে পড়ার মতো। ৩ সপ্তাহ পরেও হল-জুড়ে হাউসফুলের বোর্ড। প্রায় ১০০ টি দেশে ৮৫০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। ইতিমধ্যেই বাহুবলি ২ এবং কেজিএফ ২-এর বক্সঅফিস রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে পাঠান। চারবছর পর শাহরুখের গ্র্যান্ড এন্ট্রি বলিউডে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে। এদিকে পাঠান দেখতে হলে হলে ভিড় জমিয়েছেন আমজনতা থেকে সেলিব্রিটি সকলেই।

এবার দক্ষিণের সঙ্গে বলিউডের সমস্ত বিরোধিতা ভুলে পাঠান দেখতে হলে ভিড় জমালেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। একেবারে স্বপরিবারে ‘পাঠান’ দেখতে গেলেন তিনি। তবে সিনেমা হলে নয়, সম্প্রতি, পাঠান দেখার জন্যে চেন্নাইতে একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন কমল হাসান। সেখানেই পারিবারিক বন্ধুদের সঙ্গে বসে সিনেমা পরিদর্শন করলেন সুপারস্টার। এই ব্যবস্থাপনায় তাঁর পার্টনার হয়েছিলেন, আশির দশকের চিত্রনায়িকা সুহাসিনী মণি রত্নম, শোবানা এবং জয়শ্রী। সম্প্রতি স্ক্রিনিংয়ের ছবি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করলেন কমল হাসান। মুক্তির প্রায় দুই সপ্তাহ পরে অবশেষে কমল তাঁর ভাল বন্ধু শাহরুখের পাঠান দেখার জন্য সময় বের করেছেন। উল্লেখ্য, কমল হাসান এবং শাহরুখ খান এর আগে হে রাম ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ইতিমধ্যেই শাহরুখের পাঠান দেশজুড়ে প্রায় ৫০০ কোটি অতিক্রম করেছে এবং গোটা বিশ্বে পাঠানের আয় ১০০০ কোটি ছুঁই ছুঁই। বর্তমানে পাঠান ৯০০ কোটির ঘরে দাঁড়িয়ে রয়েছে।

পাঠান সম্পর্কে

পাঠান শাহরুখ খান, দীপিকা পডকোন এবং জন আব্রাহাম অভিনীত একটি স্পাই থ্রিলার। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি YRF স্পাই ইউনিভার্সের চতুর্থ কিস্তি। এটি জিরো (২০১৮) এর পরে শাহরুখ খানের প্রথম প্রত্যাবর্তন চলচ্চিত্র। পাঠান হিন্দি, তামিল এবং তেলেগুতে পর্দায় অভিনয় করেছেন। যশ রাজ ফিল্মস দ্বারা ব্যাঙ্করোল করা ছবিতে শাহরুখ খানকে পাঠান নামে একজন RAW ফিল্ড এজেন্ট হিসেবে দেখা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00