Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সত্যজিত’র পর জিতু এবার হবেন ‘তিতুমীর’,

সত্যজিৎ রায় হয়ে সকলের কাছে নিজেকে মেলে ধরার পর এবার তিতুমীরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জিতু।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অপরাজিত’ তে অভিনয়ের মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা কাজের প্রতি ঠিক কতটা ডেডিকেশন তার প্রমাণ দিয়েছিলেন অভিনেতা জিতু কমল। আর তাই বড় পর্দার সত্যজিৎ রায় হয়ে সকলের কাছে নিজেকে মেলে ধরার পর এবার তিতুমীরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জিতু। এবারও এক চোখ ধাঁধানো চরিত্র নিয়ে সামনে আসবে সে।  

স্বাধীনতা সংগ্রামে মীর নাসির আলির ‘তিতুমীর’ হয়ে ওঠার ঘটনা আমাদের সবারই কম বেশি জানা। ছোটবেলাতে তা আমরা পাঠ্যবইতেও পড়েছি এবার তাই বড়পর্দায় ফুটে উঠতে চলেছে। বলা ভালো ঐতিহাসিক চরিত্রে ধরা দেবেন এবার জিতু। ছবির পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। ২০১৬-১৭ সাল থেকেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। বিগ বাজেটের ছবি করার পরিকল্পনাই রয়েছে তাঁর। আর সেইমতো এই ছবির বাজেট হতে চলেছে ৫ কোটি। থাকবে ভিএফএক্স এর ব্যবহারও। 

অপরাজিত রূপে জিতুকে দেখেই দেবাদিত্যের পছন্দের প্রথমে আসেন জিতু। সত্যজিৎ রায় হয়ে ওঠার জন্য তাঁর যে ধরণের ডেডিকেশন সম্পর্কে জানা গিয়েছিল এবারও যে তার ব্যাতিক্রম হবে না তা বলাই বাহুল্য। এই ছবির জন্য জিতুকে শিখতে হবে লাঠিচালনা, ঘোড়ায় চড়া, অসিচালনার মতো বিষয়গুলি। এরাজ্যে বোল্পুর ওড়িশার বালেশ্বরে পুরানো জমিদার বাড়িতে হবে এই ছবির শুটিং। এর আগে ‘অপরাজিত’তে জিতুর ফার্স্টলুক দেখে রীতিমত চমকে গিয়েছিলেন নেটিজেনরা। এবারও তেমনিই আশা রাখছেন সকলে এই খবর শোনার পর থেকে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00