Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালী আরাধনায় জিৎ গঙ্গোপাধ্যায়, গাইলেন প্রথম শ্যামা সঙ্গীত

২ নভেম্বর এসভিএফ ডিভোশনালের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে জিৎ গঙ্গোপাধ্যায়ের গাওয়া প্রথম শায়মাসঙ্গীত 'তারা তুই'

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই প্রথম শ্যামা সঙ্গীত গাইলেন জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে প্রধানত আমরা বানিজ্যিক ছবি ও টলিউডের বিভিন্ন ছবিতে সঙ্গীত পরিচালনা করতে দেখেছি। তার গাওয়া বহু গান শুনে অভ্যস্ত আমরা। আর তাই বাংলা ছবির ক্ষেত্রে জিৎ গঙ্গোপাধ্যায়ের এক আলাদা জায়গা রয়েছে বলা যায়। তবে এবার পুরোপুরি আলাদা ভাবে নিজেকে সবার সামনে তিনি তুলে ধরলেন। তাঁর শ্রোতাদের কাছে এ এক নতুন উপহার। বলা ভাল দীপাবলির উপহার। এসভিএফ এর সঙ্গে জুটি বেঁধে যৌথ প্রয়াসে মুক্তি পাবে দীপাবলির প্রাক্কালে জিৎের গাওয়া প্রথম শ্যামাসঙ্গীত ‘তারা তুই’। এর আগেও এসভিএফের প্রযোজনায় বহু ছবিতে কাজ করেছেন জিৎ।।

এই গানের গীতিকার চন্দ্রানী গঙ্গোপাধ্যায়। নতুন কাজ নিয়ে স্বাভাবিক ভাবেই বেশ উৎসাহিত জিৎ গঙ্গোপাধ্যায়। এই গান নিয়ে তিনি অনুভুতি ভাগ করতে গিয়ে বলেছেন, তিনি মা কালীর একজন বড় ভক্ত আর তাই অন্যান্য ঘরানার গান গাওয়ার পাশাপাশি তিনি বহু দিন ধরেই মুখিয়ে ছিলেন শ্যামাসঙ্গীত গাওয়ার জন্য। অবশেষে তা সম্পূর্ণ হতে চলেছে। এর জন্য তিনি এসভিএফ প্রজজনা সংস্থা ও কলকাতার সেই সব মিউজিশিয়ান যারা নেপথ্যে থেকে তাঁর এই গানকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন তাদেরও ধন্যবাদ জানিয়েছেন জিৎ। দীপাবলির প্রাক্কালে মঙ্গলবার অর্থাৎ ২ নভেম্বর এসভিএফ ডিভোশনালের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে জিৎ গঙ্গোপাধ্যায়ের গাওয়া প্রথম শায়মাসঙ্গীত ‘তারা তুই’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00