Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জওয়ান’-জ্বরে কাবু গোটা দেশ, অথচ রাজধানীতেই ছবি প্রদর্শনে বাধা

রাজধানীর একাধিক এলাকায় যাতায়াতেও থাকবে বেশ কিছু বিধিনিষেধ। সেই কারণেই বন্ধ থাকতে পারে দিল্লির কিছু প্রেক্ষাগৃহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ২ দিন। ইতিমধ্যেই কাউন্ট ডাউন শুরু। শাহরুখের ‘পাঠান’-এর থেকেও ‘জওয়ান’ নিয়ে আরও বেশি উন্মাদনা ভক্তদের মধ্যে। জওয়ান ঘোষণার পর থেকেই ভক্তরা যেন আর তর সইতে পারছে না। গত ৩১ অগস্ট মুক্তি পেয়েছে ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। আর ১০ জুলাই মুক্তি পেয়েছিল ছবির প্রিভিউ, আর তা দেখেই উত্তেজনা তুঙ্গে উঠেছিল ভক্তদের মধ্যে। এত প্রতীক্ষার পর অবশেষে ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের জওয়ান। ১ অগস্ট থেকেই শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং। এখনও পর্যন্ত ৭ লাখ অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা পেরিয়েছে। হায়দরাবাদে সকাল সাড়ে ৭ টা থেকে শো শুরু হচ্ছে।বিহারে রাত ২ টো থেকেই শো শুরু, বাংলায় ভোর ৫টা থেকে শো শুরু, সুতরাং দেশজুড়ে রীতিমতো তাণ্ডব চলছে জওয়ানের অগ্রিম টিকিট বুকিং নিয়ে। এমনকি, শাহরুখের আগের ছবি ‘পাঠান’-এর অগ্রিম বুকিংকেও টপকে গিয়েছে ‘জওয়ান’। ইতিহাস গড়তে চলেছেন কিং খান।

শুধু ৭ সেপ্টেম্বরের অপেক্ষা, ভক্তদের ইতিমধ্যেই জওয়ানকে ঘিরে অনেক পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই আনন্দে শামিল হচ্ছেনা দেশের রাজধানী। কারণ ছবি মুক্তির সপ্তাহান্তে দিল্লির বেশির ভাগ জায়গাতেই দর্শক ও অনুরাগীরা দেখতে পাবেনা জওয়ান। কিন্তু কেন? আসলে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে জি২০ সম্মেলন। তাই সম্মেলনের নিরাপত্তার স্বার্থে ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির বেশিরভাগ জায়গাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা জারি হবে। রাজধানীর একাধিক এলাকায় যাতায়াতেও থাকবে বেশ কিছু বিধিনিষেধ। সেই কারণেই বন্ধ থাকতে পারে দিল্লির কিছু প্রেক্ষাগৃহ।

ফলে ৭ সেপ্টেম্বর মুক্তি পেলেও সেই সপ্তাহান্তে দিল্লিবাসীর পক্ষে ‘জওয়ান’ দেখার সুযোগ খুব একটা নেই বললেই চলে। উল্লেখ্য, দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে জি২০ সম্মেলন। যার ফলে সপ্তাহান্তে বন্ধ থাকবে স্কুল, কলেজ, শপিং মল ইত্যাদি। সেই তালিকায় যোগ হয়েছে, পিভিআর প্লাজ়া, আইনক্স ওডিয়ন, পিভিআর রিভোলি, পিভিআর ইসিএক্স চাণক্যপুরীর মতো মাল্টিপ্লেক্স গুলিও। ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে এই প্রেক্ষাগৃহগুলি। তবে সেক্ষেত্রে ছবির মুক্তির দিন ছবি দেখার সুযোগ থাকবে। 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00