Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্যে এল জওয়ানের নতুন গান চালেয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঠানের পর এবার জওয়ান ছবিতে শাহরুখের ঝলক দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এর আগে ছবির ফার্স্ট লুক ও প্রথম গান জিন্দা বান্দা রিলিজ হয়েছিল। আর এবার দ্বিতীয় আরেকটি রোম্যান্টিক গান চালেয়া রিলিজ করেছে। যেখানে কিং খান আর নয়নথারার কেমিস্ট্রি সকলকে তাক লাগিয়ে দিয়েছে। 

জওয়ানের নির্মাতারা ১৪ অগাষ্ট চালেয়া গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। এছাড়া, অনিরুদ্ধ রবিচন্দর সুর করেছেন এবং কুমার গান লিখেছেন। সিনেমায় শাহরুখ, নয়নথারা আধুনিক অবতারে দেখা যাবে। ফারাহ খানের কোরিওগ্রাফে রোম্যান্টিক সুন্দরভাবে নাচছেন এই জুটি।

গানের এই ট্র্যাকটি রিলিজের সঙ্গে, সঙ্গেই অনুরাগীরা ভিডিওটি দেখার জন্য উন্মত্ত হয়ে উঠেন। SRK-কে তাঁর রোম্যান্টিক ইমেজে দেখে অত্যন্ত খুশি অনুরাগীরা। অভিনেত্রীর সঙ্গে তাঁর কেমিস্ট্রি ও গানের ভিজুয়াল সকলেই বেশ পছন্দ করেছেন।

মজার বিষয় হল, জওয়ানের চালেয়া গানটি এসআরকে-এরও প্রিয়। দক্ষিণের চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি ছবিটি পরিচালনা করেছেন।  এই ছবিতে সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছেন। SRK-কে বিজয় সেথুপতির প্রতিপক্ষের দেখা যাবে। আগামী ৭ সেপ্টেম্বর অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। বক্স অফিসে কামাল দেখাবে জওয়ান, আশাবাদী নির্মাতারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00