Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাজিরা এড়ানোর জন্য তুচ্ছ আর্জি কঙ্গনার, পাল্টা দিলেন জাভেদ

জাভেদের এই আবেদনের ভিত্তিতে আরও কিছুদিন পিছিয়ে গিয়েছে মামলাটি। আগামী ১৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের সময় নষ্ট করছেন ও আইনি প্রক্রিয়ায় জটিলতার সৃষ্টি করছেন কঙ্গনা রানাওত। শুক্রবার মুম্বই-এর মেট্রোপলিটন আদালতে কঙ্গনার ছল চাতুরি বিচারকের সামনে তুলে ধরতেই আইনজীবি মারফত নিজের বক্তব্য পেশ করেন গীতিকার জাভেদ আখতার। তিনি জানান, কঙ্গনা শুধু শুধুই নিজের ক্ষমতা দেখিয়ে এই মামলা সরিয়ে নিয়ে যেতে চাইছেন। উনি ভালোভাবেই জানেন এই মামলা আইনি প্রক্রিয়ায় বিলম্ব হলে লাভ বলিউডের কুইনের।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জাভেদ আখতারের নাম টেনে আনায় কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ। যার শুনানি প্রক্রিয়া চলছে এখনও। যদিও কঙ্গনা গত মাসেই মেট্রোপলিটান আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান এই মামলা সুপ্রিম কোর্টে পাঠানো হোক। কারণ তিনি মুম্বই-এর কোনও আদালতের উপর আর ভরসা করেন না। যদিও তাঁর সেই দাবি খারিজ হয়েছে ও কঙ্গনাকে আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু তাতেও বিলম্ব করছেন কঙ্গনা। আজ আদালতে জাভেদের আইনজীবি জানিয়েছেন, ‘বর্তমানে মামলা বদলির আবেদনটি সমস্ত যোগ্যতা ছাড়া এবং খুব তুচ্ছ কারণ, যা খারিজ হয়ে যেতে পারে। শুধুমাত্র আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (যা বর্তমানে এই মামলার সভাপতিত্ব করছে) আদালতে মামলা বিলম্বিত করার জন্য দায়ের করা হয়েছে। বর্তমান আবেদনে উল্লিখিত ভিত্তিগুলি আবেদনকারীকে আদালত সমন করার সাত মাসেরও বেশি সময় পরে এখন উত্থাপিত করা হচ্ছে, তাতে আমাদের মনে হয় এতে বিষয়টি বিলম্বিত করার একমাত্র উদ্দেশ্য,’

জাভেদের এই আবেদনের ভিত্তিতে আরও কিছুদিন পিছিয়ে গিয়েছে মামলাটি। আগামী ১৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য, কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা চলবে

ট্রাম্পকে কটাক্ষ করে টুইট, নাড্ডার ধমকে তড়িঘড়ি পোস্ট মুছলেন ‘রিভলবার রানি’

বক্সঅফিসে ব্যর্থ কঙ্গনার ‘ইমার্জেন্সি’, দ্বিতীয় দিনে মাত্র ৬ কোটি আয়

Kangana Ranaut: মিলল সেন্সর বোর্ডের অনুমতি, কবে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘Emergency’?

বিজেপির ফ্র্যাঙ্কেনস্টাইন! মোদি সরকারের প্রকল্পের বিরোধিতা কঙ্গনার

জট কাটছে, অনেক দৃশ্য কাটছাঁটের শর্তে মুক্তি পেতে পারে কঙ্গনার ‘ইমার্জেন্সি’: CBFC

‘ইমার্জেন্সি’ তৈরিতে বিপুল খরচ, ৪০ কোটিতে সাধের বাড়ি বিক্রি করলেন কঙ্গনা

‘কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যাবেনা’, কঙ্গনার ‘ইমার্জেন্সি’ প্রসঙ্গে সরকারি সূত্র

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00