Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বিতীয় সন্তান আসার ঘোষণা করেই পুরীতে জগন্নাথ দর্শন রাজ-শুভশ্রীর, সঙ্গী শ্রাবন্তী

বর্তমানে ৪ মাস গর্ভাবস্থা চলছে শুভশ্রীর। আর সুখবর দিয়েই সপরিবারে ছুটলেন পুরী, জগন্নাথ মন্দিরে। সঙ্গী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর দিদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খুশির খবর। গত মঙ্গলবার দ্বিতীয়বার বাবা-মা হওয়ার কথা জানিয়েছেন, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক-অভিনেত্রী পরিবার ৩ থেকে ৪ হতে চলেছে। ২০২০ সালে ঘোর করোনা মরসুমের সেপ্টেম্বরে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান ইউভানের। তারপর থেকেই ছেলেকে নিয়েই তাঁদের ভরা পরিবার। একেবারে সমাজের চোখ থেকে আড়ালে নয়, বরং সবার সামনেই মানুষ করছেন তাঁকে। বয়স অনুযায়ী এখনও ৩ বছর ঘোরেনি ইউভানের। তার মধ্যেই ইউভানের প্রমোশন হল বড় দাদায়।মঙ্গলবার ছেলের একটি ছবি পোস্ট করে খুশির খবরটি জানান রাজ চক্রবর্তী। ছেলে ইউভানের জামায় বড় বড় করে লেখা ছিল, প্রোমোটেড টু বিগ ব্রাদার ইউভান। খবরটি ভাইরাল হওয়া মাত্রই অনুরাগী থেকে গোটা টলিপাড়া শুভেচ্ছার বন্যা বইয়ে দেয় রাজশ্রী জুটিকে। বাদ যাননি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে মৌনি রায়-সহ একাধিক অভিনেত্রীরা। বর্তমানে ৪ মাস গর্ভাবস্থা চলছে শুভশ্রীর। আর সুখবর দিয়েই সপরিবারে ছুটলেন পুরী, জগন্নাথ মন্দিরে। সঙ্গী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর দিদি।

সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। বুধবার সকালেই উড়ে যান পুরী তারা। রাজ নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিন মাস পেরনোর পরই তাঁরা শুভশ্রীর প্রেগন্যান্সির খবর সামনে এনেছেন। অর্থাৎ বর্তমানে শুভশ্রীর গর্ভাবস্থার চতুর্থ মাস। এদিন রথ দেখার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। আর সবকটি ছবিতেই বউকে সযত্নে আগলে রাখতে দেখা গেল, পরিচালক-প্রযোজক ও ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকে। আকর্ষণীয় বিষয় পুরীতে শুভশ্রী-রাজকে সঙ্গ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। রথ দেখার ফাঁকে পুরীর বিচে একান্তে পরিজনদের সঙ্গে সময় কাটালেন হবু মা।

ইনস্টাগ্রামে রাজের সঙ্গে সেলফি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী, তাঁর সঙ্গে রয়েছেন তাঁর বেস্ট ফ্রেন্ড পৌলমী ও তাঁর বরও। এমনিতেই ছেলে ইউভান-অন্ত প্রাণ তিনি। তবে এবারের ট্রিপে ইউভানের dekha করে মিলল না। দ্বিতীয়বার মা হতে চলা শুভশ্রীর চোখে-মুখে যেন আনন্দের জেল্লা। ২০১৮ সালে বিয়ে হয় রাজ-শুভশ্রীর। এই বছর ৫ বছর পূরণ করলেন তাঁরা। আর ৫ বছর বিবাহিত জীবনেই ৩ থেকে ৪ হতে চলেছেন তাঁরা।

কোয়েল থেকে অপর্ণা সেন, পরিবারের সঙ্গে গণতান্ত্রিক উৎসবে সামিল টলি তারকারা

ফের খুশির খবর রাজশ্রী পরিবারে, তৃতীয় বিয়ে করছেন অভিনেত্রীর দিদি দেবশ্রী

শুভশ্রী-ইউভানের প্রশ্নোত্তর, দেশকে কতটা চিনল রাজ-‘পুত্র’, দেখুন ভিডিও

আজ মায়ের দিন! মা-র সঙ্গে আদর মাখা ছবি পোস্ট করে মাতৃদিবস উদযাপন শ্রাবন্তী, রাজ, মিমিদের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00