Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৈষ্ণোদেবী দর্শন করেই পাতিয়ালা হাউস কোর্টে পৌঁছলেন জ্যাকলিন

নভেম্বরের শুরুতে, দিল্লি আদালত মানি লন্ডারিং মামলায় অভিনেত্রীকে জামিন দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলায় মূল অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ এখনও নিস্তার পাননি। গতবছর নভেম্বরে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার দিন কয়েক পরেই নোরা ফাতেহি জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির পাল্টা অভিযোগ করেন। যেটির শুনানি আগামী মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সুকেশ চন্দ্রশেখর মামলা এখনও অভিনেত্রীর ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে। শুক্রবার ফের কয়েক দফা জিজ্ঞাসাবাদের জন্যে কেন্দ্রীয় সংস্থার দরবারে হাজির হলেন জ্যাকলিন এবং আরও এক অভিযুক্ত। ইতিমধ্যেই নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পৌঁছেছেন অভিনেত্রী।

শুক্রবার শুনানির জন্যে আদালতে যাওয়ার আগে, অভিনেত্রীকে জম্মু ও কাশ্মীরের ধর্মীয় হিন্দু মন্দির – বৈষ্ণো দেবী মন্দিরে পরিদর্শন করতে দেখা যায়। ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে ভক্তদের সঙ্গে কিছু ছবিতে পোজ দিতেও দেখা যায়। বুধবার সকালে কাটরা থেকে হেঁটে মন্দিরের যাত্রা শুরু করেন অভিনেত্রী। আসলে গত ২০ ডিসেম্বর আদালত সংক্ষিপ্ত শুনানি স্থগিত করার পরে ৬ জানুয়ারি পরবর্তী শুনানির ঘোষণা করে। নভেম্বরের শুরুতে, দিল্লি আদালত মানি লন্ডারিং মামলায় অভিনেত্রীকে জামিন দিয়েছিল। যেখানে তদন্তের সময় অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলেও উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় সংস্থার পুলিশ।

৩০ নভেম্বর, দিল্লি পুলিশ মুম্বই-ভিত্তিক পিঙ্কি ইরানীকে গ্রেফতার করেন, যিনি চন্দ্রশেখরের ঘনিষ্ঠ সহযোগী বলে তদন্তে উঠে আসে। তিনিই সুকেশের সঙ্গে ফার্নান্ডেজের পরিচয় করিয়ে দেন। এর আগে দিল্লি আদালত অভিযুক্ত লীনা মারিয়া পলের (সুকেশের স্ত্রী) কাছ থেকে উদ্ধার হওয়া ২৬ টি গাড়ি ইডির দখলে নেওয়ার অনুমতি দিয়েছিল। ইডি জানায়, ফার্মহাউস থেকে উদ্ধার করা এই গাড়িগুলি সুকেশের অপরাধের অর্থ দিয়ে কেনা। ২০২১ সালে, দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) চন্দ্রশেখর এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল-সহ মট ১৪ জন অভিযুক্তের নামে একটি চার্জশিট দাখিল করেছিল। ইওডব্লিউ-এর মতে, লীনা, সুকেশ ও অন্যদের সঙ্গে হাওয়ালা রুট ব্যবহার করে, অপরাধের আয় থেকে একটি শেল কোম্পানি তৈরি করেছিল। ঘটনাচক্রে দুজনকেই গ্রেফতার করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00