Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪৪তম জন্মদিন উপলক্ষ্যে করিনাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ননদ সোহা আলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি : অভিনয় দক্ষতার জন্যই দেশবাসীর মনে আলাদা জায়গা করে নিয়েছেন করিনা কপূর। দেখতে দেখতে ৪৪ তম জন্মদিন এসেই গেল। ৪৪ বছরে পা দিয়েছে সইফ ঘরনী। তবে দেখে বোঝার উপায় নেই। বয়স আঁচ করতে হিমশিম খাবে সকলে। ২১ সেপ্টেম্বর প্রত্যেক বছর তাঁর জন্মদিন পালন করে কপূর পরিবার। এবার ননদ সোহা আলি খান ও সাবা পতৌদি, ‘বউদি’ করিনা কপূরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সামাজিক মাধ্যমে।

শনিবার(২১ সেপ্টেম্বর)ননদ সোহা আলি খান করিনা কপূরের জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু আদুরে ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। প্রথম ছবিতে দেখা গিয়েছে করিনা সোহার গালে একটি আদুরে চুম্বন করতে। অপর একটি ছবিতে দেখা গিয়েছে, করিনার শো হোয়াট উইমেন ওয়ান্ট থেকে তাদের পাশাপাশি দেখানো হয়েছে।

সামাজিক মাধ্যমে সোহা করিনাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সোহা লিখেছেন, ‘কাজ হোক বা খেলা হোক তা তোমার চেয়ে ভালো কেউ নেই। @করিনা কাপুর খান শুভ জন্মদিন বেবো বৌদি। এভাবেই ভালবেসো।’

সইফের বোন সাবা পতৌদিও করিনার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সাবা তাঁর সামাজিক মাধ্যমে করিনার সঙ্গে মজার ছবি ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় ফ্রেম। শুভ জন্মদিন বেবোজান! প্রাথর্না করি যেন তুমি সাফল্য ও সুন্দর জীবন পাও। অনেক ভালবাসা রইল! ’ ননদ সাবা জানিয়েছেন, তিনি করিনার জন্য গর্বিত এবং কপূর পরিবার করিনাকে পেয়ে সৌভাগ্যবান।

করিনা বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বছর পঁচিশ আগে। তবে কপূর পরিবারের তকমা গায়ে লাগিয়ে নয়, অভিনয় দক্ষতার জন্যই সকলের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন করিনা। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবি দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন, তার পর ‘ইয়াদে’, ‘আজনবি’, ‘চমেলি’, ‘ফিদা’, ‘জব উই মেট’— একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন করিনা কপূর খান।অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও ফ্যাশন দুনিয়ায় নজর কাড়েন সইফ ঘরনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00