Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

”সঠিক ফিগার নয় বরং শারীরিকভাবে সুস্থ থাকাই জরুরী”- ঋতাভরি

'' এটি আমার ফিল্মি ক্যারিয়ারে সবচেয়ে সাহসী সিনেমা। এই সিনেমার বিষয়বস্তুর মত প্রতিটি মেয়েকেই বাস্তবে বডিশেমিংয়ের শিকার হন। ''

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অরিত্র মুখপাধ্যায়ের ছবি ‘ফাটাফাটি’ এর শুটিং শেষ করেছেন ঋতাভরি চক্রবর্তী। ছবিটি মূলত বডি শেমিংয়ের মত বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে। আবির ও ঋতাভরি জুটিকে এই প্রথম পর্দায় দেখতে পাবেন এই ছবিতে দর্শক। ছবি প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, ” এটি আমার ফিল্মি ক্যারিয়ারে সবচেয়ে সাহসী সিনেমা। এই সিনেমার বিষয়বস্তুর মত প্রতিটি মেয়েকেই বাস্তবে বডিশেমিংয়ের শিকার হন। ”

অন্যদিকে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ নিয়ে বলতে গিয়ে ঋতাভরি বলেছেন ”আবির দা ভীষণ কো-অপারেটিভ। আমি কাজ করে ভীষণ খুশি ওঁর সঙ্গে। আগামীতেও আরও অনেক কাজ করতে চাই ওঁর সঙ্গে। এর সঙ্গে অভিনেত্রীর আরও সংযোজন এই ছবিতে কাজ করার পর আমার কনফিডেন্স আরও বেড়েছে। আমার মনে হয় এখন সঠিক ফিগার নয় বরং শারীরিকভাবে সুস্থ থাকাই সবথেকে জরুরী বিষয়। ”

বলে রাখা ভালো অনেকগুলি মাস আগে জটিল রোগের অস্ত্রোপচার সেরেছিলেন অভিনেত্রী। আর তারপর থেকে ওজন বেরেছে। পেলব চেহারা তাঁর উধাও কিন্তু এসবের পরেও অকপটে ঋতাভরি জানিয়েছেন, ”আমার কোনও তাড়াহুড়ো নেই আমার চেহারাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সময় নিয়েই তা করব”। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00