Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংসার ভাঙছে শাহরুখ খানের নায়িকার, ইনস্টাগ্রাম পোস্টে ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি : শেষ পর্যন্ত কি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করা দক্ষিণী অভিনেতা নয়নতারার? সম্প্রতি ইনস্টাগ্রামে অভি্নেত্রীর এক পোস্টে এমনই ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যে স্বামী বিঘ্নেশকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন নয়নতারা। এর পিছনে কি কোনও কারণ রয়েছে, এই সবকিছুই এখন কৌতুহল সঞ্চার করেছে অনুরাগীদের মধ্যে।

অভিনেত্রী নয়নতারার সঙ্গে বিঘ্নেশের প্রেম অনেকদিনের। ২০২২ সালের জুন মাসে তাদের চার হাত এক হয়। সেই বছরেরই অক্টোবরে সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তারা। এর আগে স্বামী বিঘ্নেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ একাধিকবার দেখিয়েছিলেন নয়নতারা। কিন্তু সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রামে পোস্ট সকলকে নাড়িয়ে দিয়েছে। ইনস্টাগ্রামে নয়নতারা লিখেছেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।‘ সত্যিই কী নয়নতারা এই পোস্টটি করেছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে নয়নতারার অনুরাগীদের মধ্যে।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল নয়নতারা। ‘জওয়ান’-এর সাফল্যে স্বাভাবিকভাবে খুশি হলেও নয়নতারা তাঁর চরিত্র নিয়ে সামান্য হলেও কিছুটা মনঃক্ষুন্ন হয়েছিলেন। তবে এতদিন ধরে ব্যক্তিগত জীবনে ছন্দপতনের খবর খুব একটা বেশি পাওয়া যায়নি। তবে এবার দক্ষিণী এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট তাঁর অনুরাগীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00