Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র ৫ দিনেই বক্সঅফিসে ফ্যাকাশে ‘সম্রাট পৃথ্বীরাজ’, একাধিক মর্নিং শো বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৩ জুন মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত বহু অপেক্ষাকৃত ঐতিহাসিক চলচ্চিত্র ‘সম্রাট পৃথ্বীরাজ’। এই ছবির ফার্স্ট লুক প্রকাশের দিন থেকেই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল সিনেমাপ্রেমীদের মধ্যে। সঙ্গে নানারকম বিতর্কেও মুড়েছিল এই ছবি। এই ছবি মুক্তির আগেই ছবির নাম পরিবর্তন করে ‘পৃথ্বীরাজ’ থেকে ‘সম্রাট পৃথ্বীরাজ’ রাখা হয়েছে। এমনকী এই ছবি ঘিরে রাজনৈতিক মহলেও কম উত্তেজনা ছিল না। অমিত শাহ থেকে আদিত্যনাথ যোগী সবাই এই ছবি মুক্তির আগেই দেখে ফেলেছিলেন। আর এই ছবি নিয়ে প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলেন সবাই। এমনকী উত্তরপ্রদেশে এই ছবিতে করমুক্তও ঘোষণা করেছেন যোগী সরকার। কিন্তু এত কিছু করেও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে ‘সম্রাট পৃথ্বীরাজ’।এছাড়া এই ছবির গল্প নিয়েও নানারকম ট্রোলড শুরু করেছেন নেটিজেনরা।

মূলতঃ ঐতিহাসিক যোদ্ধা পৃথ্বীরাজের গল্পকে কেন্দ্র করেই এই ছবি নির্মিত হয়েছে। ছবি মুক্তির আগে অক্ষয় নিজে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, এই ছবি যাতে দেশের প্রতিটি স্কুলে ছাত্র-ছাত্রীদের দেখানোর ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু সবটাই যেন নিঃশেষ হয়ে গেল এই ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই, কারণ মাত্র এই ছবি ৫ দিনে ৫০ কোটি টাকাও ব্যবসা করতে পারেনি। এদিকে শোনা যাচ্ছে, খুব কম দর্শক এই ছবি দেখতে আসছেন বলে, দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে সম্রাট পৃথ্বীরাজের মর্নিং শো বাতিল করা হয়েছে। এই ছবি মুক্তির দিন মাত্র ১০ কোটি টাকা ব্যবসা করেছিল। শনিবার ১২ কোটি এবং রবিবার ১৬ কোটি টাকা ব্যবসা করতে সফল হয়েছে এই ছবি। সুতরাং সপ্তাহান্তে এই ছবির মোট সংগ্রহ ৩৯ কোটি টাকা। অন্যদিকে গত মাসে প্রথম সপ্তাহান্তেই কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া 2’ ব্যবসা করেছিল প্রায় ৫৫ কোটি টাকা, সুতরাং ‘ভুল ভুলাইয়া 2’-এর তুলনায় পৃথ্বীরাজ ফ্যাকাশে।

এদিকে, অক্ষয় কুমার নিজেই কম বাজেটের জন্যে ভুল ভুলাইয়া 2-এ অংশ নেন নি, অথচ খুবই প্রত্যাশিত অক্ষয় অভিনীত সম্রাট পৃথ্বীরাজকে ব্যবসার দিক দিয়ে একেবারে পেছনে ফেলে দিল ‘ভুল ভুলাইয়া 2’। তবে এই ফিল্মটি দিল্লিতে ভাল পারফরম্যান্স করছে। সম্রাট পৃথ্বীরাজ বিশ্বব্যাপী প্রায় ৫০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। এই ছবি তৈরি করতে ২০০ কোটি খরচ হয়েছে। সম্প্রতি, সম্রাট পৃথ্বীরাজের প্রত্যাশিত পারফরম্যান্স সম্পর্কে অভিনেতা সোনু সুদ একটি সাংবাদিক সাক্ষাৎকারে বলেছেন, “শ্রোতাদের ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ। এটি আশানুরূপ ব্যবসা নাও করতে পারে, কিন্তু আমাদের মেনে নিতে হবে যে মহামারীর পরে অনেক কিছুই পাল্টে গিয়েছে। তবে আমি বলব যে, লোকেরা এই ছবিতে নিজেদের যা ভালবাসা দেখিয়েছে তাতে আমি আপ্লুত।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00