Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদের আগে দর্জির অপেক্ষায় থাকতাম, স্মৃতি আঁকড়ে মোশাররফ করিম

তারকার মতে, ঈদের পোশাকে আলাদা একটা গন্ধ থাকত, খুব ভালো লাগত। নতুন পোশাক কিনলে এখনও শৈশবের সেই গন্ধ খোঁজেন অভিনেতা। ঈদের আগে পাড়াজুড়ে অন্য রকম একটা আবহ থাকত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অভিনেতা মোশাররফ করিম, দেখতে ছোটখাটো, দেখতেও নায়কসুলভ নয়! আর কিছু না থাকলেও তাঁর রয়েছে দুর্দান্ত একটি প্রতিভা। দক্ষ অভিনয়ের দ্বারা প্রতিনিয়ত মানুষের মন জয় করে চলেছেন অভিনেতা।শুধু বাংলাদেশ নয়, কলকাতাতেও তিনি বেশ ফেমাস। মাস কয়েক আগেই রিলিজ করেছিল হুগলীর বিখ্যাত গুণ্ডা ‘হুব্বা শ্যামল’-এর জীবন কাহিনী। সেখানেই প্রধান ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন মুশাররফ করিম।

সিনেমা হোক, বা নাটক, সবেতেই অভিনয় দিয়ে মন ভুলিয়ে দেন অভিনেতা। আগামিকাল ঈদ। গোটা বিশ্বে পালিত হবে মুসলমান ধর্মের পবিত্র ফেস্টিভ্যাল ঈদ। বাংলাদেশেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা সকলেই এদিন উৎসবে মেতে উঠবেন। ঈদ নিয়ে প্রত্যেকটি ইসলাম ধর্মাবলম্বীর মানুষের থাকে নানারকম উত্তেজনা। বাঙালিদের যেমন দুর্গাপুজো, তেমনি মুসলিম দের ঈদ। সবারই ঈদে শৈশবের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। তেমন রয়েছে মোশাররফ করিমেরও। ছোটবেলাটা কেমন কেটেছিল তাঁর? বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলকাঠি গ্রামে বড় হয়েছেন তিনি। শৈশব সেই গ্রামেই কেটেছে অভিনেতার। ঈদের পোশাকের জন্যেই সারাবছর অপেক্ষা করে থাকেতেন তিনি।

নতুন পোশাকে যে সুগন্ধ লেগে থাকত, সেটাই ছিল তাঁর কাছে আকর্ষণীয়। তারকার মতে, ঈদের পোশাকে আলাদা একটা গন্ধ থাকত, খুব ভালো লাগত। নতুন পোশাক কিনলে এখনও শৈশবের সেই গন্ধ খোঁজেন অভিনেতা। ঈদের আগে পাড়াজুড়ে অন্য রকম একটা আবহ থাকত। পোশাক তৈরির জন্যে দরজির অপেক্ষায় থাকতেন। তাঁর পারিবারিক দরজি এসে পোশাকের মাপ নিতেন। তার পর কবে পোশাক আসবে সেটারও একটা আলাদাই থাকতো। বাজার থেকে নতুন পোশাক আসার পরই হাতে নিয়ে তার গন্ধ শুঁকতেন। এরপর সেই পোশাক লুকিয়ে রেখে ঈদের দিনে দিনে বের করতেন। যাতে পোশাকের মধুর গন্ধ ঈদ পর্যন্ত জিইয়ে থাকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00